1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধার করার তাগিদ বিএনপি মহাসচিব: স্বাধীনতা বিরোধী শক্তি বর্তমান রাজনৈতিক চক্রান্তে লিপ্ত বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলবে না, বিকল্প দল নির্ধারণ আইসিসির দায়িত্ব বিএনপি চেয়ারম্যানের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডিএমডিসি শোকজ করেছে ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানকে ১৩তম সাধারণ নির্বাচনে ভোটারের মনোনয়ন, বিএনপি ও জামায়াতের প্রেক্ষাপট বাংলাদেশ ভারতে বিশ্বকাপে খেলতে অযৌক্তিক শর্ত মানবে না: ড. আসিফ নজরুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত দলগুলোর সঙ্গে ইসির বৈঠক আজ দুই বছরের আগে বাড়িভাড়া বাড়ানো যাবে না: ডিএনসিসির নতুন নির্দেশনা আশা ভোঁসলের সংগীতজীবন ও রন্ধনসংস্কৃতির বহুমাত্রিক পথচলা

বন্যাকবলিত মানুষের পাশে থাকার জন্য প্রধানমন্ত্রী প্রয়োজনীয় দিক-নির্দেশনা দিচ্ছেন-পররাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৬ আগস্ট, ২০১৭
  • ১৬৮ বার দেখা হয়েছে

মোহাম্মাদ মানিক হোসেন চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি ঃ
পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী (এমপি) বলেছেন, বন্যাকবলিত মানুষের পাশে থাকার জন্য প্রধানমন্ত্রী প্রয়োজনীয় দিক-নির্দেশনা দিচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিনিয়ত বন্যা ও ত্রাণ কার্যক্রমের খোঁজ-খবর নিচ্ছেন।আপনারা দুর্গত মানুষের পাশে দাঁড়ান। প্রয়োজনে বন্যার্তদের মানবিক সাহায্যে সবাইকে এগিয়ে আসতে হবে। বন্যা পরিস্থিতি আমরা সতর্কতার সাথে পর্যবেক্ষণ করছি। গতকাল মঙ্গলবার চিরিরবন্দর উপজেলায় বন্যার্তদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ কালে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের সকলের তালিকা করে ত্রান ও অন্যান্য সামগ্রী ব্যবস্থা করা হচ্ছে। বন্যদুগর্তদের সকল ধরনের সহায়তাপ্রদানে ত্রাণ কার্যক্রম পরিচালনা পর্যাবক্ষন, তত্ত্ববধানে উপজেলা কন্ট্রোলরুম করা হয়েছে। এতে সরকারি বেসরকারি সকল কর্মকর্তা-কর্মচারী উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,মেম্বারসহ স্থানীয় প্রতিনিধিগণ এক যোগে কাজ করছেন। তাদের মাধ্যমে বন্যার্তদের মাঝে সকল ধরনের সহযোগিতা দেয়া হবে বলেও তিনি জানান।পররাষ্ট্রমন্ত্রী চিরিরবন্দর উপজেলার বন্যদুগর্ত এলাকাপরিস্থিতি পরিদর্শন করেন। এবং আব্দুলপুর ইউনিয়নের৬ শতপরিবারের মাঝে ৫ কেজি করে চাল,ডাল,লবন,মোমবাতি,ম্যাচ,শুকনো খাবার,পানি বিশুদ্ধকরণ ১টি করে ট্যাবলেট, ১টি করে ব্যাগ এবং বাকি ১১ টি ইউনিয়নে ১২ মেট্রিকটন চাল বিতরণ করেন। অপরদিকে উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদ, বিভিন্ন বেসরকারি প্রতিষ্টান,সেচ্ছাসেবী সংগঠন, রাজনৈতিক ব্যাক্তিবর্গ আশ্রয় কেন্দ্র গুলোতে শুকনো খাবার, খিচুরী, বিশুদ্ধ পানি, প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো: গোলাম রব্বানী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আইয়ুবুর রহমান শাহ্, সাধারন সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল, মহিলা ভাইচ চেয়ারম্যান তরুবালা রায়, প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা মো:মশিয়ার রহমান,চিরিরবন্দর অফিসার ইনচার্জ মো: হারেসুল ইসলাম,উপজেলা জনস্বাস্থ্য প্রকোশৈলী মো: হুমায়ুন কবির,সাংগাঠনিক সম্পাদক মো: আজিমদ্দিন গোলাপ,যুগ্ন সাংগাঠনিক সম্পাদক মো: ফিজার রহমান, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো:নাজমুল ইসলাম,ইউনিয়ন ইউপি চেয়ারম্যানগণসহ উপজেলা আওয়ামীলীগের সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com