1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সাবেক আইজিপির নির্দেশে বেআইনিভাবে গ্রেপ্তারের অভিযোগ পরীমণির ভারী বৃষ্টি ও বন্যা পরিস্থিতির কারণে এনসিপির রোব ও সোমবারের পদযাত্রা স্থগিত একাত্তরের বিতর্কিত ভূমিকার জন্য ক্ষমা চাওয়ার আহ্বান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর স্বাধীনতার ঘোষণা ও ইতিহাস বিকৃতি নিয়ে আলোচনা সভায় স্পিকারের বক্তব্য চিকিৎসার জন্য বিদেশমুখিতা বন্ধে ইন্টার্নদের ভূমিকা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বন্যাদুর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়ন শুরু, সরকারি সহায়তার আশ্বাস প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল আগামীকাল প্রকাশ ডিএমসি ডে-তে কাজী ফজলুল হক মহিলা হোস্টেলে প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান জেলা-উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির ঘোষণা প্রধানমন্ত্রীর জাতিসংঘে জলবায়ু সহনশীলতা ও টেকসই পানি ব্যবস্থাপনায় বাংলাদেশের অগ্রাধিকার ও বিনিয়োগের আহ্বান

ইরাকে করোনা হাসপাতালে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ৯২

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ১৮৬ বার দেখা হয়েছে

ইরাকের একটি হাসপাতালের করোনা ওয়ার্ডে আগুন লেগে ৯২ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। আহত ১০০ জনের বেশি। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তার বরাতে মঙ্গলবার (১৩ জুলাই) বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। দেশটির দক্ষিণাঞ্চলীয় নাসিরিয়া শহরের আল–হুসেইন হাসপাতালে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

হাসপাতালটির করোনা ওয়ার্ডে লাগা আগুন সোমবার গভীর রাতেই নিয়ন্ত্রণে আনা হয়। তবে ধারণা করা হচ্ছে, হাসপাতালের অক্সিজেন ট্যাংক বিস্ফোরণের পর করোনা ইউনিটে আগুন ছড়িয়ে পড়ে।

ইরাকের স্বাস্থ্য কর্মকর্তা হায়দার আল-জামিলি জানান, করোনা ইউনিটের ভেতরে এখনো অনেক রোগী আটকা পড়ে থাকতে পারে বলে আমরা আশঙ্কা করছি। দুর্ঘটনাকবলিত ওই ওয়ার্ডটিতে ৬০ জন করোনা রোগীর চিকিৎসা নেওয়ার মতো সুযোগ-সুবিধা ছিল।

এদিকে করোনা ইউনিটে আগুন ছড়িয়ে পড়ার পর হাসপাতালের সামনে ভিড় করেন আটকে পড়া রোগীদের স্বজনরা।

এ বছরই এপ্রিলে বাগদাদের এক হাসপাতালে অক্সিজেন ট্যাংক বিস্ফোরণে ৫২ জন নিহত হয়েছিল। সেই ঘটনার পরপরই দেশটির স্বাস্থ্যমন্ত্রী হাসান আল তামিমি পদত্যাগ করেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026