1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বেঁচে আছেন তবে সামরিক অভিযানে গুরুতর আহত হয়েছেন: ট্রাম্প যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা নিরসনে তেহরানে কাতারের প্রধানমন্ত্রী, জোরদার কূটনৈতিক তৎপরতা নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা: মৃত বেড়ে ১৬২, নিখোঁজ শতাধিক বিদেশি পর্যটক জেদ্দায় ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠকে যোগ দিচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির রাষ্ট্রপতির সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের সৌজন্য সাক্ষাৎ আজ ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু আজ, অগ্রাধিকার পাবে সংসদীয় কমিটি গঠন জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী আজ: গভীর শ্রদ্ধায় স্মরণ করা হচ্ছে বিদ্রোহী কবিকে পরিবেশ সুরক্ষায় চারণভূমি রক্ষায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশ মন্ত্রীর পুলিশ ও অন্য আইনশৃঙ্খলা বাহিনীকে জবাবদিহিতার আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে যাতে ফ্যাসিবাদ পুনরায় মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে বিষয়ে রোডম্যাপ তৈরির আহ্বান

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল আগামীকাল প্রকাশ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৪৫ বার দেখা হয়েছে
জাতীয় শিক্ষা ডেস্ক

সারাদেশের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল আগামীকাল রবিবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ফলাফল ঘোষণা করবেন প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

সংশ্লিষ্ট মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীরা মোবাইল ফোন অপারেটর টেলিটকের মাধ্যমে সংক্ষিপ্ত বার্তা (এসএমএস) পাঠিয়ে দ্রুত ফলাফল জানতে পারবে। ফলাফল জানতে যেকোনো মোবাইল থেকে DPE লিখে স্পেস দিয়ে প্রার্থীর রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

এ বছর সারাদেশে মোট ৮২ হাজার ৫০০ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে। এর মধ্যে শতকার ৮০ ভাগ বৃত্তি বরাদ্দ রাখা হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য। অবশিষ্ট ২০ শতাংশ বৃত্তি পাবে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা। বরাবরের মতো এবারও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ‘ট্যালেন্টপুল’ (মেধাবৃত্তি) ও ‘সাধারণ গ্রেড’—এই দুই ভাগে বিভক্ত করে মাসিক ও বাৎসরিক আর্থিক সুবিধা দেওয়া হবে।

এর আগে পার্বত্য তিন জেলা ছাড়া দেশের বাকি ৬১টি জেলায় গত ১৫ এপ্রিল থেকে ১৮ এপ্রিল ২০২৬ পর্যন্ত একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভৌগোলিক ও স্থানীয় বাস্তবতার কারণে পার্বত্য তিন জেলা—রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে বিশেষ সময়সূচি নির্ধারণ করে ১৭ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত পরীক্ষা নেওয়া হয়েছিল।

শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, এই বৃত্তির মাধ্যমে তৃণমূল পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি হবে এবং তা ঝরে পড়া রোধে ভূমিকা রাখবে। একই সাথে সরকারি বিদ্যালয়ের জন্য সিংহভাগ বৃত্তি নির্ধারিত থাকায় প্রান্তিক অঞ্চলের সাধারণ পরিবারের শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষায় যুক্ত থাকার হার বৃদ্ধি পাবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026