1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে ১০০ মিলিয়নের প্রস্তাব বহাল রাখল বার্সেলোনা ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বেঁচে আছেন তবে সামরিক অভিযানে গুরুতর আহত হয়েছেন: ট্রাম্প যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা নিরসনে তেহরানে কাতারের প্রধানমন্ত্রী, জোরদার কূটনৈতিক তৎপরতা নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা: মৃত বেড়ে ১৬২, নিখোঁজ শতাধিক বিদেশি পর্যটক জেদ্দায় ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠকে যোগ দিচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির রাষ্ট্রপতির সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের সৌজন্য সাক্ষাৎ আজ ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু আজ, অগ্রাধিকার পাবে সংসদীয় কমিটি গঠন জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী আজ: গভীর শ্রদ্ধায় স্মরণ করা হচ্ছে বিদ্রোহী কবিকে পরিবেশ সুরক্ষায় চারণভূমি রক্ষায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশ মন্ত্রীর পুলিশ ও অন্য আইনশৃঙ্খলা বাহিনীকে জবাবদিহিতার আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ডিএমসি ডে-তে কাজী ফজলুল হক মহিলা হোস্টেলে প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৪০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) ঐতিহ্যবাহী ‘ডিএমসি ডে-২০২৬’ উদযাপন উপলক্ষে কলেজ ক্যাম্পাস পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। সফরকালে তাঁরা ঢাকা মেডিকেল কলেজের কাজী ফজলুল হক মহিলা হোস্টেলে যান এবং বর্তমান শিক্ষার্থীদের সাথে মতবিনিময় ও স্মৃতিচারণ করেন। শনিবার (১১ জুলাই) সকাল ১০টায় বেলুন ও পায়রা উড়িয়ে ডিএমসি ডে-এর আনুষ্ঠানিক উদ্বোধন শেষে তাঁরা হোস্টেল পরিদর্শনে যান। উল্লেখ্য, ডা. জুবাইদা রহমান তাঁর ছাত্রজীবনে এই হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।

প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণীর আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই কাজী ফজলুল হক মহিলা হোস্টেল প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। মূল ফটকের সামনে শিক্ষার্থীরা তাঁদের স্বাগত জানাতে অপেক্ষা করছিলেন। পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান সাধারণ শিক্ষার্থীদের সাথে দীর্ঘ সময় কাটান এবং তাঁদের পড়াশোনা ও সুযোগ-সুবিধার খোঁজখবর নেন।

শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর অতীত স্মৃতি স্মরণ করেন। তিনি বলেন, অতীতে যখনই তিনি ডা. জুবাইদা রহমানকে মেডিকেল কলেজে নিয়ে আসতেন, তখন গাড়ির সামনের সিটে পাশে বসিয়ে নিয়ে আসতেন। দীর্ঘ বছর পর আজও একই ঐতিহ্যের পুনরাবৃত্তি ঘটিয়ে তাঁকে পাশে বসিয়েই ক্যাম্পাসে নিয়ে এসেছেন। একই সাথে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তাঁদের নিজ নিজ কর্মক্ষেত্রে ও সমাজ গঠনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য দোয়া ও দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে নিজের শিক্ষাজীবনের স্মৃতি চারণ করতে গিয়ে ডা. জুবাইদা রহমান বলেন, এই ঐতিহাসিক ক্যাম্পাসে তাঁর জীবনের একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ সময় অতিবাহিত হয়েছে। আজ দীর্ঘদিন পর এখানে এসে পুরনো দিনগুলোর কথা বিশেষভাবে মনে পড়ছে। প্রতিকূলতা ডিঙিয়ে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বর্তমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জীবনের পথ চলায় নানা টানাপোড়েন ও ঘাত-প্রতিঘাত আসবে, তবে মনের মধ্যে কোনো ক্ষোভ বা হতাশা পুষে না রেখে সর্বদা ইতিবাচক মানসিকতা নিয়ে উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে।

দেশের চিকিৎসাসেবা ও চিকিৎসা শিক্ষার মানোন্নয়নের ওপর জোর দিয়ে ডা. জুবাইদা রহমান আরও বলেন, ঢাকা মেডিকেল কলেজকে এমন একটি আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে যাতে বিশ্বব্যাপী এর সুনাম ছড়িয়ে পড়ে। চিকিৎসাক্ষেত্রে উৎকর্ষ সাধনের মাধ্যমে এই প্রতিষ্ঠানটি যেন দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি আন্তর্জাতিক মহলেও বাংলাদেশের গৌরব বয়ে আনতে পারে, সেই লক্ষ্য নিয়ে সকলকে কাজ করতে হবে। মতবিনিময় সভার শেষ পর্যায়ে উপস্থিত শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমানের সাথে আলোকচিত্রে অংশ নেন। অনুষ্ঠানে ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ, শিক্ষকবৃন্দ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026