1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সাবেক আইজিপির নির্দেশে বেআইনিভাবে গ্রেপ্তারের অভিযোগ পরীমণির ভারী বৃষ্টি ও বন্যা পরিস্থিতির কারণে এনসিপির রোব ও সোমবারের পদযাত্রা স্থগিত একাত্তরের বিতর্কিত ভূমিকার জন্য ক্ষমা চাওয়ার আহ্বান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর স্বাধীনতার ঘোষণা ও ইতিহাস বিকৃতি নিয়ে আলোচনা সভায় স্পিকারের বক্তব্য চিকিৎসার জন্য বিদেশমুখিতা বন্ধে ইন্টার্নদের ভূমিকা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বন্যাদুর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়ন শুরু, সরকারি সহায়তার আশ্বাস প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল আগামীকাল প্রকাশ ডিএমসি ডে-তে কাজী ফজলুল হক মহিলা হোস্টেলে প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান জেলা-উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির ঘোষণা প্রধানমন্ত্রীর জাতিসংঘে জলবায়ু সহনশীলতা ও টেকসই পানি ব্যবস্থাপনায় বাংলাদেশের অগ্রাধিকার ও বিনিয়োগের আহ্বান

জাপানে ভারী বর্ষণ, লাখো মানুষকে সরানোর নির্দেশ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ১৯৩ বার দেখা হয়েছে

জাপানের দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে দেশটির কয়েকটি প্রশাসনিক এলাকা থেকে ১ লাখ ২০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাজধানী টোকিওর দক্ষিণ-পশ্চিমের সমুদ্রতীরবর্তী শহর আতামিতে ভয়াবহ ভূমিধসের ঘটনার রেশ কাটতে না কাটতেই এমন বিপর্যয় দেখল দেশটি।

স্থানীয় সময় আজ শনিবার দক্ষিণাঞ্চলে কিয়ুশু দ্বীপের তিনটি এলাকায় ভারী বৃষ্টিপাত রেকর্ডের খবর জানায় জাপানের আবহাওয়া বিভাগ। এরপরই স্থানীয় প্রশাসনগুলো এমন নির্দেশনা দেয় বলে জাপানি গণমাধ্যম এনএইচকের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

জাপান টাইমসের খবরে বলা হয়, সতর্কতা জারি করা এলাকাগুলোর মধ্যে কুমামাতো প্রশাসনিক এলাকার হিতোইয়োশি, মিয়াজাকি প্রশাসনিক এলাকার এবিনো ও কাগোশিমা প্রশাসনিক এলাকার সাতসুমাসেন্দাইসহ বেশ কয়েকটি শহর রয়েছে। নিরাপদ আশ্রয়ে যেতে না পারলে এসব এলাকার বাসিন্দাদের বাড়ির ছাদে অবস্থান করতে বলা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকার লোকজনকে নদী ও পাহাড় থেকে দূরে থাকতে বলা হয়েছে। কাগোশিমা প্রশাসনিক এলাকা সড়ক ধসে ১০টি পরিবার আটকা পড়েছে। সেখানে প্রায় ১০০টি আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়েছে।

এদিকে মাত্র এক সপ্তাহ আগেই আতামি শহরে ভারী বৃষ্টিপাতের পর ভূমিধসের ঘটনা ঘটে। এতে কমপক্ষে নয়জন নিহত হয়। এখনো নিখোঁজ ২০ জন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026