1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিটি করপোরেশন বহির্ভূত বিরোধী দলীয় আসনের ধর্মীয় প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর ২০ কোটি টাকা বরাদ্দ নেদারল্যান্ডস ও মরক্কোর হাইভোল্টেজ ম্যাচ দিয়ে শুরু হচ্ছে রাউন্ড অব ৩২ জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর রেললাইনের ওপর থেকে দুর্ঘটনাকবলিত ট্রাক সরানোর পর রাজবাড়ী-ঢাকা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক সংসদে প্রধানমন্ত্রীর ভাষণ: তিন ধাপে দেশের অর্থনীতি পুনর্গঠনের রূপরেখা ঘোষণা সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি অসুস্থ হয়ে ঢামেক হাসপাতালে, পরীক্ষা-নিরীক্ষা শেষে পুনরায় কারাগারে একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ারের জানাজা আগামীকাল যাত্রাবাড়ীতে ডিএমপির বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে জড়িত ২৩ জন গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভিওন চেয়ারম্যান অগি ফাবেলার সৌজন্য সাক্ষাৎ ঢাকা সেনানিবাসে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সাথে জাপানি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিশ্ব যুব দক্ষতা দিবস পালিত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৬ জুলাই, ২০১৭
  • ২৩৫ বার দেখা হয়েছে

“আমার দক্ষতা আনে আমার জীবিকা” প্রতিপাদ্যকে সামনে রেখে আজ দেশে তৃতীয়বারের মতো বিশ্ব যুব দক্ষতা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় টেলিকম ট্রেনিং সেন্টারে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় দক্ষতা ও উন্নয়ন পরিষদ-এনএসডিসি সম্মেলনকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোঃ মুজিবুল হক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, উন্নত দেশ গঠনে দক্ষ জনশক্তি তৈরির বিকল্প নেই। দক্ষ জনশক্তি তৈরির বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে বলে সরকার প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করছে। তিনি বলেন, বিপুল পরিমাণে দক্ষ জনশক্তি তৈরিতে বর্তমান শিক্ষা পদ্ধতির পরিবর্তন আনতে হবে।

শ্রম প্রতিমন্ত্রী বলেন, শীঘ্রই সরকার ওয়ার্ল্ড স্কিল ইন্টারন্যাশনাল এর সদস্যপদের জন্য আবেদন করবে এবং ২০১৯ সালে রাশিয়ার কাজানে অনুষ্ঠেয় বিশ্ব দক্ষতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

দিবসটি উপলক্ষে আলোচনা সভায় ২২টি মন্ত্রণালয়, ৩৫টি বিভাগ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, কারিগরি বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। ২০১৪ সালে জাতিসংঘ ১৫ জুলাইকে বিশ্ব যুব দক্ষতা দিবস ঘোষণা করে। আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্বব্যাপী মানবসম্পদ তৈরির বিষয়ে জন সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জাতিসংঘ ২০১৫ সাল থেকে বাংলাদেশে এনএসডিসির উদ্যোগে দিবসটি পালিত হয়ে আসছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026