1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ১৮ মে ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিএনপি সরকারের দায়িত্ব নেওয়ার সময় হামের টিকার কোনো মজুত ছিল না: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের সৌজন্য বৈঠক অনুষ্ঠিত চামড়া খাতের উন্নয়নে স্বল্প ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা চূড়ান্ত ২৪ ঘণ্টায় হামে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫১৭ ২০২৮ সালের মধ্যে প্রাথমিকে নতুন পাঠ্যক্রম চালুর ঘোষণা চালকের অদক্ষতা ও ত্রুটিযুক্ত যান সড়ক দুর্ঘটনার প্রধান কারণ: শেখ রবিউল আলম সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা প্রত্যাহার ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আশ্বাস প্রধানমন্ত্রীর চলচ্চিত্র ঐতিহ্য সংরক্ষণে ফিল্ম আর্কাইভকে আধুনিকায়ন করা হবে: তথ্য প্রতিমন্ত্রী গাঢ় বেগুনি কাতান শাড়িতে ভক্তদের নজর কাড়লেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ শাহজালাল বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই সেবা চালু, একসঙ্গে সুবিধা পাবেন ৩৭ হাজার যাত্রী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৩ জুন, ২০২১
  • ২৫৩ বার দেখা হয়েছে

বাংলাদেশ থেকে ভারতীয় সীমান্তে অবৈধভাবে প্রবেশের সময় এক চীনের নাগরিককে পশ্চিমবঙ্গের মালদায় আটক করেছে বিএসএফ। সে অবৈধভাবে প্রায় ১৩০০ ভারতীয় সিমকার্ড চীনে পাচার করেছেন বলে জিজ্ঞাসাবাদে জানা যায়।

ওই ব্যক্তির বিরুদ্ধে হ্যাকিং ও অবৈধভাবে অর্থ হাতিয়ে নেয়ার পাশাপাশি সিম কার্ড পাচারের অভিযোগে পূর্বেই আটক আদেশ ছিলো বলে জানায় বিএসএফ।

জিজ্ঞাসাবাদে চীনের নাগরিক হেন জুনউই জানা যায়, এই সিমকার্ডগুলো দিয়ে হ্যাকিং এবং অর্থ হাতিয়ে নেয়ার কাজ করছিলেন তারা। হেন এবং তার সঙ্গীরা জামার ভিতরে লুকিয়ে এই সিমগুলো নিয়ে যেত চীনে।

nagad
শুক্রবার বিএসএফ কর্মকর্তা ভারতীয় গণমাধ্যমকে জানায়, মানুষের অর্থ হাতিয়ে নেয়ার জন্য এই সিমগুলো ব্যবহার করেছে তারা। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে কালিয়াচকের গোলাবগঞ্জ থানায় জব্দকৃত সবকিছুসহ চীনের এই নাগরিককে হস্তান্তর করে বিএসএফ। হেন জুনউইয়ের ব্যবসার আরেকজন অংশীদার সুন জিয়াংকে সম্প্রতি এটিএস লাখনাউ আটক করে। মূলত অর্থ হাতিয়া নেয়া এবং ভারতের সিম কার্ড চীনে পাচারের দায়ে তাকে আটক করা হয়। এটিএস-এর জিজ্ঞাসাবাদে সুন জিয়াং তার সঙ্গে ব্যবসা করা হেন জুনউইয়ের নাম জানায়।

এটিএস মামলা করায় এবং আটক আদেশ থাকায় হেন জুনউই ভারতের ভিসা পেতে ব্যর্থ হয়। আর সে কারণেই বাংলাদেশে ব্যবসায়ী ভিসায় প্রবেশের পর চোরাই পথে ভারতে প্রবেশের চেষ্টা করে এই চীনের নাগরিক। তাকে আটকের পরপর মোহাদিপুর বিওপিতে নিয়ে যাওয়া হয় জিজ্ঞাসাবাদের জন্য।

জিজ্ঞাসাবাদে এই চীনের নাগরিক জানান, এর আগে চারবার ভারতে এসেছেন তিনি। হায়দ্রাবাদে ২০১০ সালে প্রথম আসার পর দিল্লি-গুরুগ্রামে ২০১৯ সালে তিনবার আসেন তিনি। এই চীনের নাগরিক দাবি করেন, গুরুগ্রামে তার ‘স্টার স্প্রিং’ নামে একটি হোটেল রয়েছে যেখানে চীনের কিছু নাগরিক চাকরি করে।

আটককৃত চীনের নাগরিক হেন জুনউইয়ের কাছ থেকে অ্যাপল ল্যাপটপ, দুইটি আইফোন, একটি বাংলাদেশ সিম কার্ড, একটি ভারতীয় সিম কার্ড, দুইটি চাইনিজ সিম কার্ড, দুটি পেন ড্রাইভ, তিনটি ব্যাটারি, দুটি ছোট টর্চ, ৫টি অর্থ লেনদেনের মেশিন, দুইটি এটিএম/মাস্টারকার্ড এবং মার্কিন, বাংলাদেশি এবং ভারতীয় মুদ্রা জব্দ করা হয়। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026