1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

আইফোন থেকে যৌনদৃশ্যের ভিডিও চুরি, ছাত্রীকে অ্যাপলের ক্ষতিপূরণ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ৩৩৩ বার দেখা হয়েছে

এক ছাত্রীর আইফোন থেকে তার নগ্ন ছবি ও যৌনদৃশ্যের ভিডিও চুরি করে ফেসবুকে পোস্ট করার দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন অ্যাপলের দুই কর্মী। ওই ঘটনা জানাজানি হওয়ার পর ওই ছাত্রীকে কোটি কোটি ডলারের আর্থিক ক্ষতিপূরণ দিতে বাধ্য হয়েছে টেক জায়ান্ট এই সংস্থাটি।

তবে বিষয়টি স্বীকার করলেও ‘ব্যবসায়িক ক্ষতি’ এড়াতে ক্ষতিপূরণের অঙ্ক এবং ছাত্রীর নাম-পরিচয় গোপন রেখেছে অ্যাপল। তবে দোষী কর্মীদের চাকরি থেকে ছাঁটাই করা হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের ওরেগনের বাসিন্দা এক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তার আইফোনটি সারানোর জন্য অ্যাপলের সার্ভিস সেন্টারে দিয়েছিলেন। পেগাট্রন নামে এক বৈদ্যুতিন সামগ্রী প্রস্তুতকারী সংস্থার থেকে কেনা ওই আইফোনটি সারানোর জন্য তা ক্যালিফোর্নিয়ায় অ্যাপলের মেরামতি কেন্দ্রে পাঠানো হয়েছিল।

ওই সেন্টারের দুই কর্মী আইফোনটি সারিয়ে দিলেও তা থেকে ওই ছাত্রীর ১০টি নগ্ন ছবি ও একটি যৌনদৃশ্যের ভিডিও চুরি করে। এরপর সেগুলো ছাত্রীর ফেসবুকে পোস্ট করে দেন তারা। সে কাজটি এমনভাবে করা হয়েছিল যেন মনে হয় ওই ছাত্রীই তা ফেসবুকে পোস্ট করেছেন ছবি আর ভিডিও।

ব্রিটিশ সংবাদপত্র ‘দ্য টেলিগ্রাফ’-এর প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার জেরে ‘মানসিক ক্ষতি’র অভিযোগে অ্যাপলের বিরুদ্ধে আদালতে ৫০ লাখ মার্কিন ডলারের ক্ষতিপূরণের দাবি করেন ওই ছাত্রী।

বিষয়টি আদালত পর্যন্ত গড়ালেও তবে ‘ব্যবসায় সামগ্রিক ক্ষতি’এড়ানোর জন্যই ছাত্রীটির সঙ্গে একটি গোপনীয়তার চুক্তিও করেছে অ্যাপল। ফলে এ নিয়ে কখনই মুখ খুলতে পারবেন না ওই ছাত্রী। পাশাপাশি, ক্ষতিপূরণের পরিমাণ গোপন রাখলেও তা যে কোটি কোটি ডলার অর্থমূল্যের, তেমনটাই মনে করা হচ্ছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026