1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সাবেক আইজিপির নির্দেশে বেআইনিভাবে গ্রেপ্তারের অভিযোগ পরীমণির ভারী বৃষ্টি ও বন্যা পরিস্থিতির কারণে এনসিপির রোব ও সোমবারের পদযাত্রা স্থগিত একাত্তরের বিতর্কিত ভূমিকার জন্য ক্ষমা চাওয়ার আহ্বান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর স্বাধীনতার ঘোষণা ও ইতিহাস বিকৃতি নিয়ে আলোচনা সভায় স্পিকারের বক্তব্য চিকিৎসার জন্য বিদেশমুখিতা বন্ধে ইন্টার্নদের ভূমিকা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বন্যাদুর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়ন শুরু, সরকারি সহায়তার আশ্বাস প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল আগামীকাল প্রকাশ ডিএমসি ডে-তে কাজী ফজলুল হক মহিলা হোস্টেলে প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান জেলা-উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির ঘোষণা প্রধানমন্ত্রীর জাতিসংঘে জলবায়ু সহনশীলতা ও টেকসই পানি ব্যবস্থাপনায় বাংলাদেশের অগ্রাধিকার ও বিনিয়োগের আহ্বান

ভারতে করোনায় ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩ লাখ ৬৮ হাজার ১৪৭ জন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩ মে, ২০২১
  • ২০৪ বার দেখা হয়েছে

: ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ লাখ ৬৮ হাজার ১৪৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আগের দিনের চেয়ে এ সংখ্যা সামান্য কম। এনিয়ে ভারতে কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ১ কোটি ৯৯ লাখ ২৫ হাজার ৬০৪ জনে দাঁড়ালো। সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হাল নাগাদ করা উপাত্ত থেকে এ তথ্য জানা যায়। খবর পিটিআই’র।
স্থানীয় সময় সকাল ৮ টায় হাল নাগাদ করা উপাত্ত অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আরো ৩ হাজার ৪১৭ জন এ ভাইরাসে প্রাণ হারিয়েছে। এনিয়ে দেশটিতে কোভিড-১৯ রোগে মৃতের সংখ্যা বেড়ে ২ লাখ ১৮ হাজার ৯৫৯ জনে দাঁড়ালো।
ভারতে ১ মে নতুন করে ৪ লাখ ১ হাজার ৯৯৩ জন এবং ২ মে ৩ লাখ ৯২ হাজার ৪৮৮ জন আক্রান্ত হয়।
ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ধারাবাহিকভাবে বেড়ে যাওয়ায় বর্তমানে দেশটিতে চিকিৎসাধীন রোগির সংখ্যা বেড়ে মোট ৩৪ লাখ ১৩ হাজার ৬৪২ জনে দাঁড়িয়েছে। এ সংখ্যা মোট সংক্রমণের ১৭.১৩ শতাংশ। এদিকে ভারতে আক্রান্তের সংখ্যা অনেক বেড়ে যাওয়ায় কোভিড-১৯ রোগের সংক্রমণ থেকে সেরে ওঠা লোকের হার হ্রাস পেয়ে বর্তমানে ৮১.৭৭ শতাংশে দাঁড়িয়েছে।
সর্বশেষ উপাত্ত অনুযায়ী, ভারতে এ পর্যন্ত করোনা ভাইরাসের সংক্রমণ থেকে ১ কোটি ৬২ লাখ ৯৩ হাজার ৩ জন আরোগ্য লাভ করেছে। ভারতে বর্তমানে কোভিড-১৯ রোগে মৃত্যু হার ১.১০ শতাংশ।
আইসিএমআর জানায়, ভারতে ২ মে পর্যন্ত মোট ২৯ কোটি ১৬ লাখ ৪৭ হাজার ৩৭ জনের করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে। দেশটিতে কেবলমাত্র রোববার ১৫ লাখ ৪ হাজার ৬৯৮ জনের এ ভাইরাস পরীক্ষা করা হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026