1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সাবেক আইজিপির নির্দেশে বেআইনিভাবে গ্রেপ্তারের অভিযোগ পরীমণির ভারী বৃষ্টি ও বন্যা পরিস্থিতির কারণে এনসিপির রোব ও সোমবারের পদযাত্রা স্থগিত একাত্তরের বিতর্কিত ভূমিকার জন্য ক্ষমা চাওয়ার আহ্বান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর স্বাধীনতার ঘোষণা ও ইতিহাস বিকৃতি নিয়ে আলোচনা সভায় স্পিকারের বক্তব্য চিকিৎসার জন্য বিদেশমুখিতা বন্ধে ইন্টার্নদের ভূমিকা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বন্যাদুর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়ন শুরু, সরকারি সহায়তার আশ্বাস প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল আগামীকাল প্রকাশ ডিএমসি ডে-তে কাজী ফজলুল হক মহিলা হোস্টেলে প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান জেলা-উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির ঘোষণা প্রধানমন্ত্রীর জাতিসংঘে জলবায়ু সহনশীলতা ও টেকসই পানি ব্যবস্থাপনায় বাংলাদেশের অগ্রাধিকার ও বিনিয়োগের আহ্বান

ফাইজারের আরো ৬ কোটি ডোজ টিকার অর্ডার করলো ব্রিটেন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • ১৯৯ বার দেখা হয়েছে

ব্রিটেন টিকাদান কর্মসূচিকে জোরদার করতে ফাইজার/বায়োএনটেকের আরো ৬ কোটি ডোজ টিকার অর্ডার করেছে। দেশটি বুধবার এক ঘোষণায় এ কথা বলেছে।
শীতকালে যারা অধিক ঝুঁকিতে থাকে তাদের সুরক্ষায় এ উদ্যোগ নেয়া হয়েছে বলে ঘোষণায় বলা হয়।
এক সংবাদ সম্মেলনে দেশটির স্বাস্থ্য মন্ত্রী ম্যাট হ্যানকক বলেছেন, ভ্যাকসিন আমাদের স্বাধীন জীবন ফিরে পেতে সাহায্য করছে এবং আমাদের উচিত এই প্রক্রিয়াকে রক্ষা করা।
তিনি আরো বলেন, করোনার নতুন ধরনের কারণে তৈরি হওয়া ঝুঁকির মুখে সরকার বছরের শেষ নাগাদ টিকা কর্মসূচি জোরদার করতে কাজ করে যাচ্ছে।
স্বাস্থ্য মন্ত্রী বলেন, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমরা আরো ছয় কোটি ডোজ ফাইজারের টিকা নিশ্চিত করছি যা বছরের শেষে আমাদের টিকা কর্মসূচিকে জোরদার করার পাশাপাশি অন্যভাবেও ব্যবহার করা যাবে।
ইউরোপে করোনায় যে কটি দেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ব্রিটেন তার একটি। দেশটিতে করোনায় এক লাখ ২৭ হাজারেরও বেশি লোক মারা গেছে।
যদিও গত ডিসেম্বরেই ব্রিটেন টিকা দেয়ার কাজ শুরু করে। এপর্যন্ত ৩ কোটি ৪০ লাখ প্রথম ডোজ টিকা দেয়া হয়েছে। দুটি ডোজ গ্রহণ করেছে ১ কোটি ৩৫ লাখ লোক।
উল্লেখ্য, শীত আসার আগে অধিক ঝুঁকিতে থাকা লোকজনকে রক্ষাই জোরদার কর্মসূচির লক্ষ্য

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026