1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সাবেক আইজিপির নির্দেশে বেআইনিভাবে গ্রেপ্তারের অভিযোগ পরীমণির ভারী বৃষ্টি ও বন্যা পরিস্থিতির কারণে এনসিপির রোব ও সোমবারের পদযাত্রা স্থগিত একাত্তরের বিতর্কিত ভূমিকার জন্য ক্ষমা চাওয়ার আহ্বান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর স্বাধীনতার ঘোষণা ও ইতিহাস বিকৃতি নিয়ে আলোচনা সভায় স্পিকারের বক্তব্য চিকিৎসার জন্য বিদেশমুখিতা বন্ধে ইন্টার্নদের ভূমিকা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বন্যাদুর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়ন শুরু, সরকারি সহায়তার আশ্বাস প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল আগামীকাল প্রকাশ ডিএমসি ডে-তে কাজী ফজলুল হক মহিলা হোস্টেলে প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান জেলা-উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির ঘোষণা প্রধানমন্ত্রীর জাতিসংঘে জলবায়ু সহনশীলতা ও টেকসই পানি ব্যবস্থাপনায় বাংলাদেশের অগ্রাধিকার ও বিনিয়োগের আহ্বান

কোভিড সংক্রান্ত ভ্রমণ নিষেধাজ্ঞা পুনর্বহাল করবেন বাইডেন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৫ জানুয়ারি, ২০২১
  • ১৯৬ বার দেখা হয়েছে

ওয়াশিংটন, নব নিযুক্ত প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক নন এমন অধিকাংশ ব্যক্তি যারা ব্রিটেন, ব্রাজিল, আয়ারল্যান্ড ও ইউরোপে বসবাস করেন তাদের ওপর কোভিড-১৯ সংক্রান্ত ভ্রমণ নিষেধাজ্ঞা পুনর্বহাল করতে যাচ্ছেন। এদিকে, মার্কিন নতুন প্রশাসন তাদের মহামারি মোকাবেলা সংক্রান্ত বিভিন্ন পদক্ষেপ অনেক জোরদার করেছে। রোববার হোয়াইট হাউসের এক কর্মকর্তা একথা জানিয়েছেন। খবর এএফপি’র।
মার্কিন সংবাদমাধ্যমের খবর নিশ্চিত করে ওই কর্মকর্তা জানান, নতুন করে সতর্কতার অংশ হিসেবে সম্প্রতি যারা দক্ষিণ আফ্রিকা ভ্রমণ করেছেন তাদের ওপরও বাইডেন সোমবার নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিতে যাচ্ছেন। করোনাভাইরাসের নতুন ধরণ যুক্তরাষ্ট্রে ইতোমধ্যে সনাক্ত হওয়ায় এমন জোরালো পদক্ষেপ নেয়া হচ্ছে।
নতুন এ মার্কিন প্রেসিডেন্ট গত সপ্তাহে মাস্ক পরিধান আইন কঠোর করেছেন এবং অন্য দেশ থেকে যুক্তরাষ্ট্রে আসা মানুষকে কোয়ারেন্টাইনে রাখার নির্দেশ দিয়েছেন। তিনি দেশের নাজুক করোনাভাইরাস সংকট মোকাবেলা করার চেষ্টা করছেন।
বাইডেন বলেন, আগামী মাস নাগাদ কোভিড-১৯ রোগে মৃতের সংখ্যা ৪২০,০০০ থেকে বেড়ে ৫০০,০০০ দাঁড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে কঠোর পদক্ষেপ গ্রহণ প্রয়োজন রয়েছে।
বৃহস্পতিবার তিনি বলেন, ‘আমরা জাতীয় জরুরি অবস্থার মধ্যে রয়েছি। আমরা বর্তমানে এমনটা মনে করেই বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছি।’
ক্ষমতার একেবারে শেষের দিকে এসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইউরোপের অধিকাংশ দেশ ও ব্রাজিল থেকে আসা ভ্রমণকারীদের ওপর আরোপিত কোভিড-১৯ সংক্রান্ত নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে। তবে, বাইডেন প্রশাসন জানায়, ট্রাম্পের এ নির্দেশ ২৬ জানুয়ারি থেকে কার্যকর হতে যাওয়ায় কারণে তারা দ্রুত তা বাতিল করবে

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026