1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সাবেক আইজিপির নির্দেশে বেআইনিভাবে গ্রেপ্তারের অভিযোগ পরীমণির ভারী বৃষ্টি ও বন্যা পরিস্থিতির কারণে এনসিপির রোব ও সোমবারের পদযাত্রা স্থগিত একাত্তরের বিতর্কিত ভূমিকার জন্য ক্ষমা চাওয়ার আহ্বান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর স্বাধীনতার ঘোষণা ও ইতিহাস বিকৃতি নিয়ে আলোচনা সভায় স্পিকারের বক্তব্য চিকিৎসার জন্য বিদেশমুখিতা বন্ধে ইন্টার্নদের ভূমিকা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বন্যাদুর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়ন শুরু, সরকারি সহায়তার আশ্বাস প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল আগামীকাল প্রকাশ ডিএমসি ডে-তে কাজী ফজলুল হক মহিলা হোস্টেলে প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান জেলা-উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির ঘোষণা প্রধানমন্ত্রীর জাতিসংঘে জলবায়ু সহনশীলতা ও টেকসই পানি ব্যবস্থাপনায় বাংলাদেশের অগ্রাধিকার ও বিনিয়োগের আহ্বান

করোনা ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাইডেন ও ম্যাখোঁ ঐকমত্য

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৫ জানুয়ারি, ২০২১
  • ২০৭ বার দেখা হয়েছে

প্যারিস, প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ ও যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন করোনা ভাইরাস ও জলবায়ু পরিবর্তন মোকাবেলা বিষয়ে সম্মত হয়েছেন।
এলিসি প্রাসাদ সূত্রে রোববার এ কথা জানা গেছে।
বাইডেন ক্ষমতা গ্রহণের পর এ প্রথম রোববার ম্যাখোঁর সাথে টেলিফোনে কথা বলেছেন।
এ সময়ে উভয়ে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা, বিশেষ করে ইরানের পরমাণু ইস্যুতে একযোগে কাজ করার আগ্রহ ব্যক্ত করেছেন।
তারা প্রায় এক ঘন্টা ইংরেজী ভাষায় কথা বলেছেন বলে ম্যাখোঁ’র টিমা জানিয়েছে।
এদিকে চলতি সপ্তাহের প্রথম দিকে ম্যাখোঁ বাইডেনের প্যারিস জলবায়ু চুক্তিতে ফিরে আসার সিদ্ধান্তের প্রশংসা করেছেন।
সাাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে করা এই চুক্তি থেকে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে বের করে নিয়ে গিয়েছিলেন।
হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়েছে, বাইডেন ফ্রান্সকে আমেরিকার পুরনো মিত্র হিসেবে উল্লেখ করেন। একইসঙ্গে তিনি প্যারিস জলবায়ু চুক্তি,কোভিড ১৯ এবং বিশ্ব অর্থনীতি বিষয়ে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার করেন।
ট্রাম্পের সময়ে ইউরোপের সাথে সম্পর্কের যে টানাপোড়েন তৈরি হয় তা থেকে বেরিয়ে আসতে বাইডেনের এটি সর্বশেষ প্রচেষ্টা।
হোয়াইট হাউস থেকে বলা হয়েছে, বাইডেন ও ম্যাখোঁ চীন, মধ্যপ্রাচ্য, রাশিয়া ও সাহেল বিষয়ে সহযোগিতা নিয়েও আলোচনা করেছেন।
বাইডেন এর আগে শনিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। এটি ছিল ইউরোপীয় কোন নেতার সঙ্গে বাইডেনের প্রথম টেলিফোনালাপ।
দায়িত্ব নেয়ার পর বাইডেন প্রথম কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো ও পরে মেক্সিকোর প্রেসিডেন্ট এন্ড্রুজ ম্যানুয়েল লোপেজ ওবারদরের সঙ্গে কথা বলেছেন

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026