1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সাবেক আইজিপির নির্দেশে বেআইনিভাবে গ্রেপ্তারের অভিযোগ পরীমণির ভারী বৃষ্টি ও বন্যা পরিস্থিতির কারণে এনসিপির রোব ও সোমবারের পদযাত্রা স্থগিত একাত্তরের বিতর্কিত ভূমিকার জন্য ক্ষমা চাওয়ার আহ্বান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর স্বাধীনতার ঘোষণা ও ইতিহাস বিকৃতি নিয়ে আলোচনা সভায় স্পিকারের বক্তব্য চিকিৎসার জন্য বিদেশমুখিতা বন্ধে ইন্টার্নদের ভূমিকা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বন্যাদুর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়ন শুরু, সরকারি সহায়তার আশ্বাস প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল আগামীকাল প্রকাশ ডিএমসি ডে-তে কাজী ফজলুল হক মহিলা হোস্টেলে প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান জেলা-উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির ঘোষণা প্রধানমন্ত্রীর জাতিসংঘে জলবায়ু সহনশীলতা ও টেকসই পানি ব্যবস্থাপনায় বাংলাদেশের অগ্রাধিকার ও বিনিয়োগের আহ্বান

আফগানিস্তানের দুই প্রদেশে ২৪ ঘণ্টায় ৮৩ তালেবান নিহত

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০
  • ১৯৫ বার দেখা হয়েছে

আফগানিস্তানের দুই প্রদেশ কান্দাহার ও গজনিতে সরকারি বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৮৩ তালেবান নিহত হয়েছেন।

দেশটির সেনাবাহিনী সোমবার এ তথ্য জানিয়েছে। এতে আহত হয়েছেন আরও ১৮ জন। খবর আফগানিস্তান টাইমসের।

এর আগে রোববার দেশটির কর্তৃপক্ষ জানিয়েছিল, আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় তালেবান অধ্যুষিত কান্দাহার প্রদেশে গত তিন দিনের সেনাবাহিনীর অভিযানে অন্তত ৬৩ তালেবান নিহত ও অপর ২৯ জন আহত হয়েছেন।

আফগান সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, গত চার দিন ধরে কান্দাহারে তালেবানের বিরুদ্ধে চালানো সাঁড়াশি অভিযানে এ হতাহতের ঘটনা ঘটে।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, কান্দাহার শহর ও এর আশপাশের পাঁচ জেলায় বিমানবাহিনীর ছত্রছায়ায় বড় ধরনের এ অভিযান পরিচালিত হয়।

১৯ বছরের বেশি সময় ধরে আফগানিস্তানে মোতায়েন থাকার পর সম্প্রতি তালেবানের সঙ্গে স্বাক্ষরিত কথিত শান্তিচুক্তি অনুযায়ী দখলদার মার্কিন সেনা পুরোপুরি প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়েছে।

এ রকম অবস্থায় আফগান সেনাবাহিনী ও তালেবানের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের খবর এলো। এর আগে আফগানিস্তানে মোতায়েন মার্কিন বাহিনী শনিবার কান্দাহারে তালেবান অবস্থানগুলোতে বিমান হামলা চালায়।

প্রদেশের ঝারি জেলায় সেনাবাহিনীর একটি চেকপোস্টে তালেবানের অতর্কিত হামলার পর ওই বিমান হামলা চালানো হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026