1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি লড়াইয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ ভারতের পাটের চেয়ে বাংলাদেশের পাটের গুণগত মান উন্নত: শিবরাজ সিং চৌহান এফবিসিসিআই নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা শওকত আজিজ রাসেলের গুলিস্তানে সেলুনে বিস্ফোরণে দগ্ধ ১০ জনের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্বের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ঢাকাকে বাসযোগ্য করতে সেবাদানকারী সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের আহ্বান মানব পাচার ও অভিবাসী চোরাচালান দমনে নতুন আইন মাইলফলক: স্বরাষ্ট্রমন্ত্রী মানব পাচার ও অভিবাসী চোরাচালান দমনে নতুন আইন মাইলফলক: স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে খাল পুনঃখননের উদ্যোগ: ত্রাণমন্ত্রী পার্বত্য অঞ্চলে বন্যা পরিস্থিতি মোকাবিলায় সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রতিমন্ত্রীর সবুজ বাংলাদেশ গড়তে শিশুদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

দেশবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০
  • ১৫৩ বার দেখা হয়েছে

করোনাভাইরাস মহামারীর মধ্যে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে বিজয় দিবস উদযাপনের আহ্বান জানিয়ে দেশবাসীকে মোবাইল ফোনে বিজয়ের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার বিভিন্ন অপারেটরের মোবাইল ব্যবহারকারীরা একটি ফোন কল রিসিভ করে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা শুনতে পান।

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার জানান, ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে দেশের প্রায় ১৭ কোটি মোবাইল ব্যবহারকারীকে ৪৫ সেকেন্ডের একটি অডিও বার্তা পাঠানো হয়েছে।

শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘আসসালামু আলাইকুম, আমি শেখ হাসিনা। বিজয় দিবস উপলক্ষে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি।’

তিনি বলেন, ‘আমাদের মহান নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ ২৪ বছরের সংগ্রামের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি।’

শেখ হাসিনা আরও বলেন, ‘করোনাভাইরাস আমাদের জীবনের বেশিরভাগ ক্ষেত্রে বাধাগ্রস্ত করেছে; কিন্তু তারপরও আমি আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আপনাদের সকলকে স্বাস্থ্য নির্দেশনা মেনে বিজয় দিবস উদ্যাপনের আহ্বান জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘আমরা এই দেশকে একটি উন্নত, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত এবং অসাম্প্রদায়িক বাংলাদেশে পরিণত করার মাধ্যমে লাখ লাখ শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাই।’

বার্তাটির শেষে প্রধানমন্ত্রী বলেন, ‘ভালো থাকুন, সুস্থ থাকুন।’

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী জানান, বিজয় দিবস উপলক্ষে ইতোমধ্যে তারা প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা পাঠানো শুরু করেছেন এবং এটি ১৬ ডিসেম্বর পর্যন্ত চলবে।

তিনি আরও বলেন, ‘মোবাইল ফোন অপারেটরগুলোর একত্রে অডিও বার্তা পাঠানোর সক্ষমতা নেই, যে কারণে এটা পর্যায়ক্রমে পাঠানো হচ্ছে।’

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026