1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি লড়াইয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ ভারতের পাটের চেয়ে বাংলাদেশের পাটের গুণগত মান উন্নত: শিবরাজ সিং চৌহান এফবিসিসিআই নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা শওকত আজিজ রাসেলের গুলিস্তানে সেলুনে বিস্ফোরণে দগ্ধ ১০ জনের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্বের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ঢাকাকে বাসযোগ্য করতে সেবাদানকারী সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের আহ্বান মানব পাচার ও অভিবাসী চোরাচালান দমনে নতুন আইন মাইলফলক: স্বরাষ্ট্রমন্ত্রী মানব পাচার ও অভিবাসী চোরাচালান দমনে নতুন আইন মাইলফলক: স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে খাল পুনঃখননের উদ্যোগ: ত্রাণমন্ত্রী পার্বত্য অঞ্চলে বন্যা পরিস্থিতি মোকাবিলায় সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রতিমন্ত্রীর সবুজ বাংলাদেশ গড়তে শিশুদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

মাথাপিছু জিডিপিতে ভারতের চেয়ে এগিয়ে থাকবে বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০
  • ১৫২ বার দেখা হয়েছে

মাথাপিছু জিডিপির দিক থেকে ভারতের চেয়ে এগিয়ে থাকবে বাংলাদেশ। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ তাদের এক পূর্বাভাসে এ ইঙ্গিত দিয়েছে। গতকাল যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে বিশ্বব্যাংক ও আইএমএফের সদর দফতরে শুরু হওয়া সংস্থা দুটির বার্ষিক সম্মেলনে আইএমএফের ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক’ প্রকাশ করা হয়। সে আউটলুকে এই পূর্বাভাস দেওয়া হয়েছে।

আউটলুকে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ার মধ্যে মাথাপিছু জিডিপিতে ভারতকে টেক্কা দিতে পারে শ্রীলঙ্কা, ভুটান বা মালদ্বীপের মতো প্রতিবেশী দেশও। এ ক্ষেত্রে পাকিস্তান ও নেপালের চেয়ে ভারত কিছুটা এগিয়ে থাকবে বলে মনে করা হচ্ছে। ভারতীয় অর্থনীতি সম্পর্কে গভীর উদ্বেগের ছবি ধরা পড়েছে এই প্রতিবেদনে। করোনা মহামারী ও লকডাউনের ধাক্কায় দেশের অর্থনীতি যতটা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে এর আগে অনুমান করা হয়েছিল, পরিস্থিতি এর চেয়েও খারাপ বলে মনে করছে আইএমএফ। এর আগে জুন মাসে চলতি অর্থবছরের জন্য ভারতীয় অর্থনীতি  ৪ দশমিক ৫ শতাংশ সংকুচিত হওয়ার আশঙ্কার কথা বলা হয়েছিল। আইএমএফের নতুন প্রতিবেদনে, ২০২০-২১ আর্থিক বছরে ভারতীয় অর্থনীতি ১০ দশমিক ৩ শতাংশ হারে সংকুচিত হওয়ার পূর্বাভাস পাওয়া গেছে। তবে চলতি বছর বাংলাদেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন (জিডিপি) বৃদ্ধি পেতে পারে ৩ দশমিক ৮ শতাংশ। ফলে আগামী বছর ৩১ মার্চ শেষ হতে চলা অর্থবছরে ভারতের মাথাপিছু জিডিপি কমে দাঁড়াতে পারে ১ হাজার ৮৭৭ মার্কিন ডলার। অন্যদিকে বাংলাদেশের মাথাপিছু জিডিপি বৃদ্ধি ১ হাজার ৮৮৮ মার্কিন ডলারে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026