1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সাবেক আইজিপির নির্দেশে বেআইনিভাবে গ্রেপ্তারের অভিযোগ পরীমণির ভারী বৃষ্টি ও বন্যা পরিস্থিতির কারণে এনসিপির রোব ও সোমবারের পদযাত্রা স্থগিত একাত্তরের বিতর্কিত ভূমিকার জন্য ক্ষমা চাওয়ার আহ্বান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর স্বাধীনতার ঘোষণা ও ইতিহাস বিকৃতি নিয়ে আলোচনা সভায় স্পিকারের বক্তব্য চিকিৎসার জন্য বিদেশমুখিতা বন্ধে ইন্টার্নদের ভূমিকা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বন্যাদুর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়ন শুরু, সরকারি সহায়তার আশ্বাস প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল আগামীকাল প্রকাশ ডিএমসি ডে-তে কাজী ফজলুল হক মহিলা হোস্টেলে প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান জেলা-উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির ঘোষণা প্রধানমন্ত্রীর জাতিসংঘে জলবায়ু সহনশীলতা ও টেকসই পানি ব্যবস্থাপনায় বাংলাদেশের অগ্রাধিকার ও বিনিয়োগের আহ্বান

কারাবাখ নিয়ে রাশিয়া-তুরস্ক ফোনালাপ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০
  • ২০৫ বার দেখা হয়েছে

বিরোধীয় অঞ্চল নাগোরনো-কারাবাখ নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের যুদ্ধের বিষয়ে ফের রাশিয়ার সঙ্গে কথা বলেছে তুরস্ক। এ বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীকে ফোন করেছেন তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী।

ডয়চে ভেলে জানিয়েছে, সোমবার তুরস্কের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে আর্মেনিয়া ও আজারবাইজান নিয়ে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী কথা বলেছেন।

তুরস্ক জানিয়েছে, নাগোরনো-কারাবাখ আজারবাইজানের ভূখণ্ড। আর্মেনিয়া সেখান থেকে সরে গেলেই দ্রুত শান্তি ফিরবে।

আর্মেনিয়ার অভিযোগ, তুরস্কের সামরিক বাহিনী, অস্ত্র এবং যুদ্ধবিমান দিয়ে আজারবাইজানকে সাহায্য করেছে।

২৭ সেপ্টেম্বর বিরোধীয় নাগোরনো-কারাবাখ নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজান নতুন করে যুদ্ধে জড়ায়। পরবর্তীতে শুক্রবার রাশিয়ার মধ্যস্থতায় আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে ম্যারথন আলোচনা হয়।

এতে উভয় পক্ষ মানবিক কারণে সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়। এ যুদ্ধবিরতিতে দুই দেশের মধ্যে যুদ্ধবন্দিসহ অন্যান্য বন্দি বিনিময় ও মৃতদেহ হস্তান্তরের বিষয়ে উভয় দেশ সম্মত হয়।

শনিবার থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু যুদ্ধবিরতির কয়েক মিনিটের মধ্যেই আর্মেনিয়া ও আজারবাইজান পরস্পরকে সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘেনের জন্য অভিযুক্ত করে।

কারাবাখ অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূখণ্ড হিসেবে স্বীকৃত। তবে ওই অঞ্চলটি জাতিগত আর্মেনীয়রা ১৯৯০’র দশক থেকে নিয়ন্ত্রণ করছে। ওই দশকেই আর্মেনিয়া ও আজারবাইজানের সঙ্গে যুদ্ধে ৩০ হাজারের বেশি মানুষ নিহত হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026