1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইরানে মার্কিন সামরিক হামলা: সামরিক ও বেসামরিক হতাহতের সংখ্যা বৃদ্ধি জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি লড়াইয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ ভারতের পাটের চেয়ে বাংলাদেশের পাটের গুণগত মান উন্নত: শিবরাজ সিং চৌহান এফবিসিসিআই নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা শওকত আজিজ রাসেলের গুলিস্তানে সেলুনে বিস্ফোরণে দগ্ধ ১০ জনের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্বের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ঢাকাকে বাসযোগ্য করতে সেবাদানকারী সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের আহ্বান মানব পাচার ও অভিবাসী চোরাচালান দমনে নতুন আইন মাইলফলক: স্বরাষ্ট্রমন্ত্রী মানব পাচার ও অভিবাসী চোরাচালান দমনে নতুন আইন মাইলফলক: স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে খাল পুনঃখননের উদ্যোগ: ত্রাণমন্ত্রী পার্বত্য অঞ্চলে বন্যা পরিস্থিতি মোকাবিলায় সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রতিমন্ত্রীর

পল্লবীতে কিশোরীকে দলবেঁধে ধর্ষণ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১২ অক্টোবর, ২০২০
  • ১৩০ বার দেখা হয়েছে

ধর্ষণের বিরুদ্ধে চলমান আন্দোলনের মধ্যেই রাজধানীর পল্লবীতে এক কিশোরীকে দলবেঁধে ধর্ষণ করা হয়েছে। শনিবার রাতে পল্লবীর কালসীর একটি মেসে এ ঘটনা ঘটে। এ ঘটনায় চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
১২/১৩ বছরের ওই কিশোরী দুই দিন আগে নোয়াখালী থেকে কালসীতে বাবার কাছে বেড়াতে এসেছিল। পুলিশ জানায়, বাবার সঙ্গে শনিবার রাতে রাগ করে বাসা থেকে বের হয়েছিল শিশুটি। কিছু দূর গিয়ে সে পথ হারিয়ে ফেলে। এ সময় চারজন মেয়েটিকে বাসায় পৌঁছে দেয়ার কথা বলে কৌশলে কালসীর একটি মেসে নিয়ে যায়। সেখানে তারা মেয়েটিকে ঘুমের ওষুধ খাইয়ে রাতভর ধর্ষণ করে।রোববার সকালে মেয়েটির চেতনা ফিরলে সে কান্নাকাটি শুরু করে দেয়। এ ফাঁকে ওই চারজন পালিয়ে যান। আশপাশের লোকজন এসে ঘটনা শুনে মেয়েটিকে থানায় নিয়ে আসে। ওই কিশোরীকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
এরই মধ্যে পুলিশ মিরপুরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আলামিন (২৩), মিন্টু (২২), জুয়েল (২৪) ও হৃদয় (২১) নামে চার যুবককে গ্রেপ্তার করেছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026