1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
জুলাই আন্দোলন ছিল ছাত্র-জনতা ও সব রাজনৈতিক দলের সম্মিলিত প্রয়াস: রিজভী সারাদেশে হাম সন্দেহে আরও তিন শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৮০ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান শরীয়তপুরে তিনজনের প্রাণহানির মামলার আসামি ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার হ্যাকের চেষ্টায় প্রতিমন্ত্রীর ফেসবুক ও হোয়াটসঅ্যাপ, অনিয়মের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি খেলাধুলাকে শিক্ষার অংশ হিসেবে প্রতিষ্ঠার তাগিদ তথ্যমন্ত্রীর বেনজীর আহমেদকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা জোরদার ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’কে শিক্ষা ও ক্রীড়াঙ্গনের ঐতিহাসিক আয়োজনে রূপ দেওয়ার ঘোষণা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৪১৯, মামলা ৭১

বিরোধী দলের বক্তব্য বিগত সরকারের মতো: মির্জা ফখরুল

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ১৭ বার দেখা হয়েছে

বিশেষ প্রতিবেদক

বর্তমান বিরোধী দলের নেতারা ‘পাঁচ বছর ক্ষমতায় থাকতে দেওয়া হবে না’ বলে যে বক্তব্য দিচ্ছেন, তা বিগত শেখ হাসিনা সরকার ও ১৯৯১ সালের আওয়ামী লীগের সুরের মতোই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

৩ আগস্ট জাতীয় প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, রাজপথে আন্দোলন করা বিরোধী দলের গণতান্ত্রিক অধিকার, তবে তা যেন কোনোভাবেই সংঘাতের দিকে না যায়। বর্তমান সরকার সংবাদমাধ্যমের ওপর কোনো হস্তক্ষেপ করছে না জানিয়ে তিনি বেকার সাংবাদিকদের কর্মসংস্থানের বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

জুলাই সনদের বিষয়ে তিনি স্পষ্ট করেন যে, বিএনপি সনদ বাস্তবায়নের বিরুদ্ধে—এমন প্রচার ভুল। স্বাক্ষরিত সনদের প্রতিটি অংশ দল মেনে চলবে। তবে ঐকমত্য কমিশন গণভোটের একটি বিতর্কিত বিষয় চাপিয়ে দেওয়ায় বিএনপি সেখানে কেবল নিজেদের ভিন্নমত পোষণ করেছে। দেশের স্বার্থে সংঘাত এড়িয়ে সহনশীলতা ও ঐক্যের সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান তিনি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026