1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
জুলাই আন্দোলন ছিল ছাত্র-জনতা ও সব রাজনৈতিক দলের সম্মিলিত প্রয়াস: রিজভী সারাদেশে হাম সন্দেহে আরও তিন শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৮০ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান শরীয়তপুরে তিনজনের প্রাণহানির মামলার আসামি ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার হ্যাকের চেষ্টায় প্রতিমন্ত্রীর ফেসবুক ও হোয়াটসঅ্যাপ, অনিয়মের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি খেলাধুলাকে শিক্ষার অংশ হিসেবে প্রতিষ্ঠার তাগিদ তথ্যমন্ত্রীর বেনজীর আহমেদকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা জোরদার ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’কে শিক্ষা ও ক্রীড়াঙ্গনের ঐতিহাসিক আয়োজনে রূপ দেওয়ার ঘোষণা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৪১৯, মামলা ৭১

ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ২ বার দেখা হয়েছে

আইন আদালত ডেস্ক

নিয়োগ পাওয়ার মাত্র চার দিনের মাথায় ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন নবনিযুক্ত সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মাহফুজুর রহমান। আজ সোমবার সকালে তিনি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী বরাবর লেখা পদত্যাগপত্রটি সলিসিটর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জমা দেন।

পদত্যাগপত্রে মো. মাহফুজুর রহমান উল্লেখ করেন, ব্যক্তিগত অনিবার্য কারণে তিনি সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে অর্পিত দায়িত্ব পালনে অপারগ। এ পরিস্থিতিতে ৩ আগস্ট থেকে তিনি উক্ত পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছেন। একই সঙ্গে তার এই আবেদন গ্রহণ করে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার জন্য কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান তিনি।

এর আগে গত ৩০ জুলাই আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের পদে বড় ধরনের রদবদল আনা হয়। ওই নিয়োগ আদেশে সুপ্রিম কোর্টের ৮৬ জন আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) এবং মাহফুজুর রহমানসহ ১৭৯ জন আইনজীবীকে সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। এই নতুন নিয়োগের পূর্বে বিভিন্ন সময়ে নিয়োগপ্রাপ্ত সকল ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ আদেশ বাতিল করে সরকার। নিয়োগের মাত্র কয়েকদিনের মাথায় পদত্যাগের এই ঘটনাকে আইনি অঙ্গনে একটি বিরল দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026