1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চট্টগ্রাম বন্দরে বে টার্মিনাল নির্মাণে সিঙ্গাপুরের প্রস্তাব, দক্ষ জনশক্তি ও বিনিয়োগ বাড়াতে উদ্যোগ গণিত চর্চা ও অলিম্পিয়াডের প্রসারে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর চাঁদাবাজির এক লাখ টাকা না পেয়ে অটোরিকশাচালককে গুলি বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের চুক্তি বাতিল এআইপ্রযুক্তিনির্ভর বিদেশি সাইবার হামলার মুখোমুখি তাইওয়ান, সরকারি সংস্থায় নিরাপত্তা জোরদার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ: বিশ্বমিডিয়ায় দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে আকাশপথে বৃদ্ধি পাচ্ছে ফ্লাইট সংখ্যা, সুযোগ তৈরি হচ্ছে নতুন কার্গো নেটওয়ার্কের চকরিয়ায় বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার

শরীয়তপুরে তিনজনের প্রাণহানির মামলার আসামি ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ১৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারীকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের জাজিরা উপজেলা শাখার সহসভাপতি। গত ৮ জানুয়ারি বিলাসপুরে ককটেল বিস্ফোরণে তিনজন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলার অন্যতম এজাহারভুক্ত আসামি তিনি।

রোববার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতিঝিল এলাকায় শরীয়তপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও জাজিরা থানা-পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। রোববার সন্ধ্যায় আসামিকে শরীয়তপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক লাভলী শীল তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৮ জানুয়ারি জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীকান্দি এলাকায় ককটেল তৈরির সময় আকস্মিক বিস্ফোরণে নয়েন মোল্লা (২৫), নবী হোসেন (২২) ও সোহান ব্যাপারী (৩২) নামের তিন যুবক ঘটনাস্থলেই মারা যান। ওই ঘটনায় জাজিরা থানা-পুলিশ বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে ৫৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত কুদ্দুস ব্যাপারীর বিরুদ্ধে শরীয়তপুর ও ঢাকার বিভিন্ন থানায় হত্যা, ককটেল বিস্ফোরণ, লুটপাট ও মানব পাচারসহ মোট ৬২টি মামলা রয়েছে। কয়েকটি ঘটনায় তিনি জামিনে থাকলেও একাধিক মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। ঘটনার পর থেকেই তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেহ আহাম্মদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে আসামির অবস্থান শনাক্তের পর ঢাকার মতিঝিল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে আদালতের আদেশে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026