1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চট্টগ্রাম বন্দরে বে টার্মিনাল নির্মাণে সিঙ্গাপুরের প্রস্তাব, দক্ষ জনশক্তি ও বিনিয়োগ বাড়াতে উদ্যোগ গণিত চর্চা ও অলিম্পিয়াডের প্রসারে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর চাঁদাবাজির এক লাখ টাকা না পেয়ে অটোরিকশাচালককে গুলি বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের চুক্তি বাতিল এআইপ্রযুক্তিনির্ভর বিদেশি সাইবার হামলার মুখোমুখি তাইওয়ান, সরকারি সংস্থায় নিরাপত্তা জোরদার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ: বিশ্বমিডিয়ায় দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে আকাশপথে বৃদ্ধি পাচ্ছে ফ্লাইট সংখ্যা, সুযোগ তৈরি হচ্ছে নতুন কার্গো নেটওয়ার্কের চকরিয়ায় বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার

দীর্ঘক্ষণ কোদাল চালিয়ে নজর কাড়লেন জয়া আহসান

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ১৩ বার দেখা হয়েছে

কোদাল হাতে বাগানের পরিচর্যায় অভিনেত্রী জয়া আহসান

বিনোদন ডেস্ক

নিজের বাসভবনের বাগানে নিয়মিত কৃষিকাজ ও গাছপালার পরিচর্যা করছেন অভিনেত্রী জয়া আহসান। সম্পত্তি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে জয়া আহসানকে নিজস্ব বাগানে জমি প্রস্তুত ও সবজি-ফলমূলের গাছের যত্ন নিতে দেখা যায়।

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, মেকআপহীন ও সাদামাটা পোশাকে খালি পায়ে বাগান পরিচর্যায় ব্যস্ত রয়েছেন তিনি। সহকারীকে সঙ্গে নিয়ে মাটি প্রস্তুত করা, গোবর সার মেশানো এবং কোদাল দিয়ে মাটি কোপানোর কাজ নিজ হাতে সম্পন্ন করছেন এই অভিনয়শিল্পী। একই সঙ্গে নিজ বাগানে থাকা জবা, ঘুমন্ত জবাসহ বিভিন্ন দেশি-বিদেশি প্রজাতির উদ্ভিদের বিবরণ তুলে ধরেন তিনি।

পর্দার তারকা রূপের বাইরে এমন কায়িক পরিশ্রমের দৃশ্য সামনে আসার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে জয়া আহসানের এই উদ্যোগ ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে। অনেক দর্শকনন্দিত এই অভিনেত্রীকে মাটির কাছাকাছি থাকা মানুষ হিসেবে উল্লেখ করে সাধুবাদ জানিয়েছেন।

এর আগে এক সাক্ষাৎকারে জয়া আহসান জানিয়েছিলেন, শরীর ফিট রাখতে নিয়মিত জিমে যাওয়ার চেয়ে দৈনন্দিন কায়িক শ্রমে তিনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। নতুন কোনো চলচ্চিত্রের শুটিং শুরু হওয়ার আগে প্রয়োজন অনুযায়ী পিলাটিজ বা নির্দিষ্ট শরীরচর্চা করলেও মূলত নিজ হাতে চাষাবাদ এবং বাগান পরিচর্যাই তার শারীরিক ফিটনেস বজায় রাখতে প্রধান ভূমিকা পালন করে। বাসভবনের আঙিনায় মাটি প্রস্তুত করা থেকে শুরু করে বীজ রোপণ ও কায়িক পরিশ্রমের কাজগুলো তিনি নিয়মিত নিজ হাতেই সম্পাদন করে থাকেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026