1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সাবেক আইজিপির নির্দেশে বেআইনিভাবে গ্রেপ্তারের অভিযোগ পরীমণির ভারী বৃষ্টি ও বন্যা পরিস্থিতির কারণে এনসিপির রোব ও সোমবারের পদযাত্রা স্থগিত একাত্তরের বিতর্কিত ভূমিকার জন্য ক্ষমা চাওয়ার আহ্বান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর স্বাধীনতার ঘোষণা ও ইতিহাস বিকৃতি নিয়ে আলোচনা সভায় স্পিকারের বক্তব্য চিকিৎসার জন্য বিদেশমুখিতা বন্ধে ইন্টার্নদের ভূমিকা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বন্যাদুর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়ন শুরু, সরকারি সহায়তার আশ্বাস প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল আগামীকাল প্রকাশ ডিএমসি ডে-তে কাজী ফজলুল হক মহিলা হোস্টেলে প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান জেলা-উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির ঘোষণা প্রধানমন্ত্রীর জাতিসংঘে জলবায়ু সহনশীলতা ও টেকসই পানি ব্যবস্থাপনায় বাংলাদেশের অগ্রাধিকার ও বিনিয়োগের আহ্বান

নেপালে ভূমিধসে ১৮ জনের প্রাণহানি, নিখোঁজ ২১

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৬ আগস্ট, ২০২০
  • ১৮৫ বার দেখা হয়েছে

কাঠমান্ডু, ১৬ আগস্ট, ২০২০(বাসস ডেস্ক): নেপালের কেন্দ্রস্থলে ভয়াবহ এক ভূমিধসে ১৮ জনের প্রাণহানি এবং ২১ জন নিখোঁজ হয়েছে।
দেশটির সেনা ও পুলিশ সদস্যসহ স্থানীয় জনগণ নিখোঁজদের উদ্ধারে তৎপরতা চালিয়েছে যাচ্ছে।
সিন্ধুপালচুক জেলার জুগাল রুরাল মিউনিসিপ্যলিটিতে শুক্রবার সকালে এ ভূমিধস হয়। পাহাড় ধসের কারণে লিডি গ্রামের প্রায় ১৭০টি বাড়ির ৩৭টি চাপা পড়ে। ঘটনাস্থল থেকে ১৮ টি লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১১টি শিশু ।
স্থানীয় প্রশাসন ভুক্তভোগী লোকজনকে অন্যত্র সরিয়ে নিয়েছে। পুলিশ বলছে, দুর্ঘটনার পর পুরো গ্রামের লোকদের অন্যত্র সরিয়ে নিতে স্থানীয় প্রশাসন কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানিয়েছে।
কারণ গ্রামটি পাহাড় ধসের ঝুঁকির মধ্যে ছিল।
নেপালে এ ধরনের আরো ৩২৭টি বসতি রয়েছে যেগুলোর সুরক্ষা প্রয়োজন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026