1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বন্যা পরিস্থিতি মোকাবিলায় সঠিক তথ্যপ্রবাহ নিশ্চিত করতে জেলা তথ্য কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা এইচএসসি পরীক্ষা: বৈরী আবহাওয়ায় জটিলতা নিরসনে সরকারের ৫ উদ্যোগ বাংলাদেশের পরিবহন ও লজিস্টিকস খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব জুলাই গণঅভ্যুত্থানে শহীদের প্রকৃত সংখ্যা ১৪০০ ছাড়ানোর আশঙ্কা: চিফ প্রসিকিউটর ইরানে মার্কিন সামরিক হামলা: সামরিক ও বেসামরিক হতাহতের সংখ্যা বৃদ্ধি জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি লড়াইয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ ভারতের পাটের চেয়ে বাংলাদেশের পাটের গুণগত মান উন্নত: শিবরাজ সিং চৌহান এফবিসিসিআই নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা শওকত আজিজ রাসেলের গুলিস্তানে সেলুনে বিস্ফোরণে দগ্ধ ১০ জনের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্বের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ঢাকাকে বাসযোগ্য করতে সেবাদানকারী সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের আহ্বান

বনানী কবরস্থানে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৫ আগস্ট, ২০২০
  • ১২৮ বার দেখা হয়েছে

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে ১৫ আগস্টে অন্যান্য শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শনিবার সকালে বনানী কবরস্থানে মা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, ভাই শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেলসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টে নিহত অন্যান্য শহীদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শেখ হাসিনা।

পরে ১৫ আগস্টে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন প্রধানমন্ত্রী।

এর আগে ভোর সাড়ে ৫টার দিকে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।

এরপর তিনি এ মহান নেতার প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাকে রাষ্ট্রীয় সালাম জানায়। বিউগলে বেজে ওঠে করুণ সুর। পরে ১৫ আগস্টে নিহতদের রুহের মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026