1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রতারণার মামলায় জামিন পেলেন চিত্রনায়িকা ববি দীর্ঘ আট বছরের বিরতি ভেঙে মোস্তফা কামাল রাজের নির্দেশনায় ফিরলেন জাহিদ হাসান ওটিটিতে ফিরছেন আরিফিন শুভ, বিপরীতে কেয়া পায়েল শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে প্রবেশ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদল জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ও গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখতে জাতীয় ঐক্যের ডাক স্বরাষ্ট্রমন্ত্রীর আবাসন ও নগর উন্নয়নে মার্কিন সহায়তা প্রত্যাশা গৃহায়ণ মন্ত্রীর খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: বিএফইউজে নেতাদের নিন্দা, জড়িতদের গ্রেপ্তারের দাবি বিশ্বব্যাপী চক্ষু স্বাস্থ্যসেবার নতুন কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ: আসছে ‘গ্লোবাল সামিট অন আই হেলথ’ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ বন্যা পরিস্থিতি মোকাবিলায় সঠিক তথ্যপ্রবাহ নিশ্চিত করতে জেলা তথ্য কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা

জুলাই অভ্যুত্থানে সোহেল রানা হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি ওমর ফারুক সুমন গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৮ বার দেখা হয়েছে

আইন আদালত ডেস্ক

রাজধানীর মোহাম্মদপুরে জুলাই অভ্যুত্থান চলাকালে সোহেল রানা নামের এক ব্যক্তিকে হত্যাচেষ্টার মামলায় নওগাঁ-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. ওমর ফারুক সুমনকে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (৮ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। আদালত সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে, গত ৬ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান সাবেক এই সংসদ সদস্যকে তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেফতার দেখানোর আবেদন করেন। আদালত আবেদনের বিষয়টি আমলে নিয়ে আসামির উপস্থিতিতে শুনানির জন্য বুধবার দিন ধার্য করেছিলেন। শুনানিকালে আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষের শুনানি শেষে আদালত তাকে এই মামলায় আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানোর নির্দেশ দেন।

মামলার বিবরণী থেকে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থান চলাকালে মোহাম্মদপুরের তিন রাস্তার মোড়সংলগ্ন মজুর ভিলার সামনে একটি বিক্ষোভ সমাবেশে অংশ নেন সোহেল রানা। আন্দোলন দমন করতে তৎকালীন সরকারের প্রভাবশালী নেতাকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। হামলার একপর্যায়ে ছোড়া গুলিতে সোহেল রানা গুলিবিদ্ধ হন। একই সময়ে সেখানে ব্যাপক ককটেল ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে, যাতে সোহেল রানাসহ আরও বেশ কয়েকজন আন্দোলনকারী গুরুতর আহত হন।

এই ঘটনায় দীর্ঘ চিকিৎসার পর ২০২৫ সালের ১১ জুন মোহাম্মদপুর থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত ও তথ্য-প্রমাণের ভিত্তিতে ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর রাজধানীর একটি এলাকা থেকে সাবেক এমপি ওমর ফারুক সুমনকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারের পর থেকে তিনি অন্য মামলায় কারাগারে ছিলেন। নতুন করে এই হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেফতার দেখানোর ফলে আইনি প্রক্রিয়া ও তদন্তে আরও অগ্রগতি হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026