1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সাবেক আইজিপির নির্দেশে বেআইনিভাবে গ্রেপ্তারের অভিযোগ পরীমণির ভারী বৃষ্টি ও বন্যা পরিস্থিতির কারণে এনসিপির রোব ও সোমবারের পদযাত্রা স্থগিত একাত্তরের বিতর্কিত ভূমিকার জন্য ক্ষমা চাওয়ার আহ্বান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর স্বাধীনতার ঘোষণা ও ইতিহাস বিকৃতি নিয়ে আলোচনা সভায় স্পিকারের বক্তব্য চিকিৎসার জন্য বিদেশমুখিতা বন্ধে ইন্টার্নদের ভূমিকা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বন্যাদুর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়ন শুরু, সরকারি সহায়তার আশ্বাস প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল আগামীকাল প্রকাশ ডিএমসি ডে-তে কাজী ফজলুল হক মহিলা হোস্টেলে প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান জেলা-উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির ঘোষণা প্রধানমন্ত্রীর জাতিসংঘে জলবায়ু সহনশীলতা ও টেকসই পানি ব্যবস্থাপনায় বাংলাদেশের অগ্রাধিকার ও বিনিয়োগের আহ্বান

মালয়েশিয়া উপকূলে নৌকাডুবি, ২৪ রোহিঙ্গার মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৭ জুলাই, ২০২০
  • ২১১ বার দেখা হয়েছে

মালয়েশিয়া উপকূলে নৌকা ডুবে ২৪ রোহিঙ্গার মৃত্যু হয়েছে। একজনকে জীবিত উদ্ধার করেছে মালয়েশিয়ান কোস্টগার্ড। নৌকাডুবির কারণ এখনও স্পষ্ট নয়। তবে উদ্ধারকৃত যুবককে জেরা করে কারণ জানার চেষ্টা চলছে। খবর রয়টার্স, এনডিটিভির।

মালয়েশিয়ার উত্তরাঞ্চলীয় প্রদেশের কোস্টগার্ড প্রধান মোহাম্মদ আবদুল্লাহ বলেছেন, লাংকাওয়ি দ্বীপের উপকূলের কাছে ওই নৌকার যাত্রী, ২৭ বছরের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ছাড়া ওই নৌকায় আরও ২৪ জন ছিলেন। কিন্তু তাদের কোনও খোঁজ এখনও পর্যন্ত মেলেনি।

মালয়েশিয়ার উপকূলরক্ষী বাহিনী দুটি এয়ারক্রাফট ও দুটি বোট নিয়ে সমুদ্রে তল্লাশি চালাচ্ছে। তবে এখনও পর্যন্ত কোনও মৃতদেহ উদ্ধার হয়নি। কোস্টগার্ড প্রধানের দাবি, পুলিশের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী ওই অবৈধ অভিবাসনপ্রত্যাশী রোহিঙ্গা যুবক ডুবন্ত নৌকা থেকে লাফ দেন। তাতে আরও ২৪ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে কেবল ওই যুবকই সাঁতরে উপকূলে পৌঁছাতে সক্ষম হন।

দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ শুরু করেছে মালয়েশিয়া কোস্ট গার্ড।

রোহিঙ্গাদের নৌকাডুবি অবশ্য এবারই প্রথম নয়। গত ফেব্রুয়ারিতেই বাংলাদেশ সমুদ্রসীমায় নৌকাডুবিতে ১২ রোহিঙ্গা শরণার্থীর মৃত্যু হয়েছিল। নিজের দেশের অত্যাচার থেকে মুক্তি পেতে সমুদ্রপথে বিদেশ যেতে গিয়ে তারা নৌকাডুবির শিকার হয়েছিলেন। সেন্টমার্টিনের অদূরে ট্রলারডুবির সে ঘটনায় ১৫ জনের মৃতদেহ উদ্ধার করেছিল কোস্টগার্ড। তার মধ্যে ছিলেন ১২ জন মহিলা ও তিনটি শিশু। আরও ৭১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছিল।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026