1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সাবেক আইজিপির নির্দেশে বেআইনিভাবে গ্রেপ্তারের অভিযোগ পরীমণির ভারী বৃষ্টি ও বন্যা পরিস্থিতির কারণে এনসিপির রোব ও সোমবারের পদযাত্রা স্থগিত একাত্তরের বিতর্কিত ভূমিকার জন্য ক্ষমা চাওয়ার আহ্বান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর স্বাধীনতার ঘোষণা ও ইতিহাস বিকৃতি নিয়ে আলোচনা সভায় স্পিকারের বক্তব্য চিকিৎসার জন্য বিদেশমুখিতা বন্ধে ইন্টার্নদের ভূমিকা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বন্যাদুর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়ন শুরু, সরকারি সহায়তার আশ্বাস প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল আগামীকাল প্রকাশ ডিএমসি ডে-তে কাজী ফজলুল হক মহিলা হোস্টেলে প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান জেলা-উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির ঘোষণা প্রধানমন্ত্রীর জাতিসংঘে জলবায়ু সহনশীলতা ও টেকসই পানি ব্যবস্থাপনায় বাংলাদেশের অগ্রাধিকার ও বিনিয়োগের আহ্বান

করোনায় মৃত্যুঝুঁকি এড়াতে কম খাওয়ার আহ্বান যুক্তরাজ্যের মন্ত্রীর

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৭ জুলাই, ২০২০
  • ২০৩ বার দেখা হয়েছে

করোনায় মৃত্যুঝুঁকি এড়াতে ব্রিটিশ লোকদের কম খাওয়া উচিত বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের জুনিয়র স্বাস্থ্যমন্ত্রী হেলেন ওয়াটেলি। সোমবার এক বার্তায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, অতিরিক্ত খাবার খেলে স্থূলতা বাড়ে। এতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুঝুঁকিও বেড়ে যায়।

হেলেন ওয়াটেলি আরও বলেন, যাদের বডি মাস ইনডেক্স ৪০ এর ওপরে তাদের কোভিডে -১৯ এ আক্রান্ত হয়ে মারা যাবার ঝুঁকি দ্বিগুণ হয়ে যায়।

উল্লেখ্য, কোনো ব্যক্তির ওজন এবং উচ্চতার অনুপাতে সাধারণত বডি মাস ইনডেক্স পরিমাপ করা হয়।

বেশ কয়েকটি গবেষণায় দেখা গেছে, কোভিড-১৯ এ আক্রান্ত ব্যক্তিদের অতিরিক্ত ওজনের সমস্যা থাকলে তাদের মৃত্যুঝুঁকি বাড়তে পারে।

যুক্তরাজ্যের হাসপাতালে ভর্তি হওয়া প্রায় ১৭ হাজার কোভিড-১৯ রোগীকে নিয়ে করা এক গবেষণায় গেছে, অপেক্ষাকৃত কম ওজনের ব্যক্তিদের তুলনায় অতিরিক্ত ওজনের সমস্যা রয়েছে এমন ব্যক্তিদের অর্থাৎ যাদের বডি মাস ইনডেক্স ৩০ এর ওপর – তাদের মৃত্যুর ঝুঁকি ৩৩ শতাংশ বেড়ে যায়।

যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের ইলেকট্রনিক রেকর্ডের তথ্য অনুযায়ী, অতিরিক্ত ওজনের সমস্যা থাকা ব্যক্তিদের কোভিড-১৯ এ মারা যাওয়ার ঝুঁকি দ্বিগুণ বেড়ে যায়। আর ওই রোগীর যদি ডায়াবেটিস বা হৃদরোগের মত সমস্যা থাকে তাহলে এই ঝুঁকি আরো বৃদ্ধি পেতে পারে।

এ পর্যন্ত যুক্তরাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৯৯ হাজার ৪২৬ জন। এর মধ্যে মারা গেছেন ৪৫ হাজার ৭৫২ জন। সূত্র : এনডিটিভি, বিবিসি

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026