1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সুন্দরবন মধু আহরণ মৌসুম উদ্বোধন: বনজীবীদের জীবনমান উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ শীর্ষ নেতৃত্বের নির্দেশে বিএনপি নেতা ইলিয়াস আলী গুমের অভিযোগ সংবিধান সংশোধনের জন্য কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হচ্ছে প্রধানমন্ত্রীর জন্য সংসদে নির্দিষ্ট প্রশ্নোত্তর সময় বরাদ্দ ‘বনলতা এক্সপ্রেস’ শোতে শীর্ষে, আন্তর্জাতিক মুক্তি ৫২ প্রেক্ষাগৃহে ‘প্রিন্স’ সিনেমার ঈদমুখী মুক্তি পরিকল্পনায় ব্যর্থতা পাংশা মডেল থানায় নারীর ওপর দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার প্রতিবেদন দাখিল ৭ মে সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি বৃদ্ধি ও দক্ষতার স্বীকৃতি চায় বাংলাদেশ বিনিয়োগনির্ভর অর্থনীতিতে যেতে চায় সরকার: অর্থমন্ত্রী

এমপি পাপুলকে আটক রাখার আবেদন কুয়েত পাবলিক প্রসিকিউটরের

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৮ জুন, ২০২০
  • ১৬১ বার দেখা হয়েছে

কুয়েতে গ্রেপ্তার বাংলাদেশের সংসদ সদস্য কাজী শহীদুল ইসলাম পাপুলকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আটক রাখার আবেদন জানিয়েছে কুয়েতের পাবলিক প্রসিকিউটর। সোমবার কুয়েতের অনলাইন সংবাদ মাধ্যম আল রাই এ খবর দিয়েছে।

এ দিকে এমপি শহীদুল ইসলাম কুয়েত সিআইডিকাজী শহীদুল ইসলাম পাপুল       -ফাইল ছবির হাতে আটক আছেন এবং এর চেয়ে বেশি তথ্য কুয়েতে বাংলাদেশ দূতাবাসের কাছে নেই বলে সমকালকে জানিয়েছেন রাষ্ট্রদূত এস এম আবুল কালাম। তিনি জানান, সোমবার বিকেল পর্যন্ত নতুন আর কোনো তথ্য আসেনি।

আল রাই-এর প্রতিবেদনে বলা হয়েছে, মানব ও অর্থ পাচারের অভিযোগে শনিবার কুয়েতে গোয়েন্দা সংস্থার হাতে গ্রেফতার বাংলাদেশি আইন প্রণেতা কাজী শহীদুল ইসলামকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আটক রাখার আবেদন করেছে পাবলিক প্রসিকিউটর। আবেদনে তার বিরুদ্ধে আনা অভিযোগ গুরুতর বলে উল্লেখ করা হয়। প্রতিবেদনে আরও বলা হয়, কাজী শহীদুল ইসলামের বিরুদ্ধে মানব ও অর্থ পাচারের অভিযোগে আগে থেকে তদন্ত চলছিল। তদন্ত চলার মধ্যেই তাকে গ্রেফতার করা হয়।

এ দিকে কুয়েতে বাংলাদেশি প্রবাসী সূত্র জানায়, কুয়েতে কাজী শহীদের যে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তার মালিকানার অংশীদারিত্ব নিয়ে স্থানীয় কুয়েতি ব্যবসায়ীদের সঙ্গে টানা-পোড়েনের জেরেই গত ফেব্রুয়ারি মাসে তার বিরুদ্ধে প্রথমে বড় মাত্রায় ঘুষ দেওয়ার তথ্য ফাঁস হয় কুয়েতের স্থানীয় সংবাদ মাধ্যমে। এরপর তদন্ত শুরু হয়। সূত্র জানায়, এমপি শহীদের ব্যবসায়ী প্রতিষ্ঠানের কর্মকর্তারা তার জামিনের জন্য আবেদন করেছেন বলেও প্রবাসী কমিউনিটিতে খবর এসেছে।

এ ব্যাপারে সুপ্রিম কোর্টের আইনজীবী হাসান তারিক চৌধুরী সমকালকে বলেন, কুয়েতের স্থানীয় সংবাদ মাধ্যমে এমপি কাজী শহীদকে আটকের বিষয়ে ‘ডিটেনশন’ শব্দটি ব্যবহার করা হয়েছে। কুয়েতের রাজকীয় ফৌজদারি আইনের পরিভাষায় ‘ডিটেনশন’ শব্দটি ‘অ্যারেস্ট’ শব্দটির চেয়েও গুরুতর ক্ষেত্রে প্রয়োগ করা হয়। অর্থাৎ, কাউকে অত্যন্ত গুরুতর অভিযোগে আটকাদেশ দেওয়া হলে ‘অ্যারেস্ট’ ব্যবহার না করে ‘ডিটেনশন’ ব্যবহার করা হয়। কুয়েতের আইন অনুযায়ী পাবলিক প্রসিকিটরের আবেদন আদালতে শুনানির পূর্ব পর্যন্ত আইন-শৃঙ্খলা বাহিনীর জন্য ‘আদেশ’ হিসেবেই বিবেচিত হয়। তিনি আরও বলেন, কূটনৈতিক পাসপোর্টধারী একজন সংসদ সদস্যের বিদেশে ফৌজদারি অপরাধে গ্রেফতার হওয়াটা দেশের সম্মানের উপর বড় আঘাত। এর জন্য অবশ্যই বিষয়টি অতি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা উচিত।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026