1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সাবেক আইজিপির নির্দেশে বেআইনিভাবে গ্রেপ্তারের অভিযোগ পরীমণির ভারী বৃষ্টি ও বন্যা পরিস্থিতির কারণে এনসিপির রোব ও সোমবারের পদযাত্রা স্থগিত একাত্তরের বিতর্কিত ভূমিকার জন্য ক্ষমা চাওয়ার আহ্বান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর স্বাধীনতার ঘোষণা ও ইতিহাস বিকৃতি নিয়ে আলোচনা সভায় স্পিকারের বক্তব্য চিকিৎসার জন্য বিদেশমুখিতা বন্ধে ইন্টার্নদের ভূমিকা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বন্যাদুর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়ন শুরু, সরকারি সহায়তার আশ্বাস প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল আগামীকাল প্রকাশ ডিএমসি ডে-তে কাজী ফজলুল হক মহিলা হোস্টেলে প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান জেলা-উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির ঘোষণা প্রধানমন্ত্রীর জাতিসংঘে জলবায়ু সহনশীলতা ও টেকসই পানি ব্যবস্থাপনায় বাংলাদেশের অগ্রাধিকার ও বিনিয়োগের আহ্বান

বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ৭০ লাখ ছাড়াল

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৮ জুন, ২০২০
  • ২১০ বার দেখা হয়েছে

বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৭০ লাখ ছাড়িয়ে গেছে। দুই- তৃতীয়াংশেরও বেশি সংক্রমণ ঘটেছে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে। সোমবার গ্রিনিচ মান সময় ০৭০০ টায় বিশ্বের বিভিন্ন দেশের সরকারি সূত্রের বরাত দিয়ে এএফপি এ তথ্য জানায়।

পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের শেষের দিকে চীনে প্রথম করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার পর থেকে এ পর্যন্ত বিশ্বব্যাপী কোভিড- ১৯ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ৭০ লাখ ৩ হাজার ৮৫১ জনে এবং মৃতের সংখ্যা বেড়ে মোট ৪ লাখ ২ হাজার ৮৬৭ জনে দাঁড়িয়েছে।

এদিকে বিশ্বের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মহাদেশ ইউরোপে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে এ পর্যন্ত মোট ২২ লাখ ৭৫ হাজার ৩০৫ জনে এবং মৃতের সংখ্যা বেড়ে মোট ১ লাখ ৮৩ হাজার ৫৪২ জনে দাঁড়িয়েছে।

একক দেশ হিসেবে বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ ভাইরাসে এ পর্যন্ত মোট ১৯ লাখ ৪২ হাজার ৩৬৩ জন আক্রান্ত হয়েছে এবং দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে মোট ১ লাখ ১০ হাজার ৫১৪ জনে দাঁড়িয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, মাত্র এক মাসের ব্যবধানে বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দ্বিগুণ এবং গত ৯ দিনে ১০ লাখেরও বেশি মানুষ কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছে।

বিশ্বের বিভিন্ন দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এবং বিশ্বস্বাস্থ্য সংস্থার দেয়া তথ্য থেকে এএফপির সংগ্রহ করা উপাত্ত ব্যবহার করে তৈরি করা এ পরিসংখ্যান করোনাভাইরাসের প্রকৃত আক্রান্তের সংখ্যার কেবলমাত্র একটি আংশিক প্রতিফলন বলে ধারণা করা হচ্ছে। কেননা, বিশ্বের অনেক দেশ কেবলমাত্র গুরুতর আক্রান্ত লোকদেরই করোনা পরীক্ষা করছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026