1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সাবেক আইজিপির নির্দেশে বেআইনিভাবে গ্রেপ্তারের অভিযোগ পরীমণির ভারী বৃষ্টি ও বন্যা পরিস্থিতির কারণে এনসিপির রোব ও সোমবারের পদযাত্রা স্থগিত একাত্তরের বিতর্কিত ভূমিকার জন্য ক্ষমা চাওয়ার আহ্বান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর স্বাধীনতার ঘোষণা ও ইতিহাস বিকৃতি নিয়ে আলোচনা সভায় স্পিকারের বক্তব্য চিকিৎসার জন্য বিদেশমুখিতা বন্ধে ইন্টার্নদের ভূমিকা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বন্যাদুর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়ন শুরু, সরকারি সহায়তার আশ্বাস প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল আগামীকাল প্রকাশ ডিএমসি ডে-তে কাজী ফজলুল হক মহিলা হোস্টেলে প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান জেলা-উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির ঘোষণা প্রধানমন্ত্রীর জাতিসংঘে জলবায়ু সহনশীলতা ও টেকসই পানি ব্যবস্থাপনায় বাংলাদেশের অগ্রাধিকার ও বিনিয়োগের আহ্বান

বাংলাদেশ সফর বাতিল করলেন মোদি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৯ মার্চ, ২০২০
  • ২০৬ বার দেখা হয়েছে

করোনাভাইরাসের কারণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর বাতিল হয়েছে। দেশটির কেন্দ্রীয় সরকারের নেওয়া এ সিদ্ধান্তের কথা জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের খবরে আজ সোমবার বলা হয়েছে, বাংলাদেশে তিনজন করোনাভাইরাসের আক্রান্ত হওয়ার ঘটনায় ঢাকা সফর বাতিল করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ১৭ মার্চ ঢাকায় আয়োজিত মুজিব শতবর্ষের রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরেন্দ্র মোদি। গতকাল রোববার ঢাকায় তিনজনের করোনাভাইরাসে সংক্রমণের ঘটনা জানায় সরকার। প্রথমবারের মতো করোনাভাইরাস ধরা পড়ল বাংলাদেশে। ওই তিনজনের দুজন ইতালি থেকে বাংলাদেশে এসেছেন। ওই দুজনের সংস্পর্শে আরও একজন আক্রান্ত হন। এই ব্যক্তি তাঁদের পরিবারের সদস্য।

এমন পরিস্থিতিতে গত রাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্‌যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কামাল আবদুল নাসের চৌধুরী জানান, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান কাটছাঁট করা হয়েছে। ১৭ মার্চ জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠেয় মূল অনুষ্ঠানটি ওই দিন হচ্ছে না। করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে জনস্বার্থে ও জনকল্যাণে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। পরে এই সমাবেশের তারিখ চূড়ান্ত হবে।

১৭ মার্চের জাতীয় প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বিদেশি অতিথিদের আসার কথা ছিল। এরপর আজ জানা গেল, মোদি বাংলাদেশ সফরে আসছেন না।

ইতিমধ্যে নাগরিকত্ব সংশোধনী আইনকে কেন্দ্র করে নয়াদিল্লিতে সাম্প্রদায়িক হামলার ঘটনায় রাজধানী ঢাকায় মোদির বাংলাদেশ সফর নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। মোদির বাংলাদেশ সফর বাতিলের দাবিও উঠেছে। তবে এর মধ্যে ঢাকায় করোনাভাইরাস সংক্রমণের কারণে সেই সফর পিছিয়ে গেল।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026