1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সাবেক আইজিপির নির্দেশে বেআইনিভাবে গ্রেপ্তারের অভিযোগ পরীমণির ভারী বৃষ্টি ও বন্যা পরিস্থিতির কারণে এনসিপির রোব ও সোমবারের পদযাত্রা স্থগিত একাত্তরের বিতর্কিত ভূমিকার জন্য ক্ষমা চাওয়ার আহ্বান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর স্বাধীনতার ঘোষণা ও ইতিহাস বিকৃতি নিয়ে আলোচনা সভায় স্পিকারের বক্তব্য চিকিৎসার জন্য বিদেশমুখিতা বন্ধে ইন্টার্নদের ভূমিকা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বন্যাদুর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়ন শুরু, সরকারি সহায়তার আশ্বাস প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল আগামীকাল প্রকাশ ডিএমসি ডে-তে কাজী ফজলুল হক মহিলা হোস্টেলে প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান জেলা-উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির ঘোষণা প্রধানমন্ত্রীর জাতিসংঘে জলবায়ু সহনশীলতা ও টেকসই পানি ব্যবস্থাপনায় বাংলাদেশের অগ্রাধিকার ও বিনিয়োগের আহ্বান

দক্ষিণ কোরিয়ায় আরও ১৬৯ জন করোনাভাইরাসে আক্রান্ত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২০
  • ২২২ বার দেখা হয়েছে

দক্ষিণ কোরিয়ায় আরও ১৬৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এর ফলে দেশটিতে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়ালো এক হাজার ১৪৬ জনে। চীনের বাইরে ভাইরাসটিতে দক্ষিণ কোরিয়াতেই সবচেয়ে বেশি লোক আক্রান্ত হয়েছে।

বুধবার কোরিয়া সেন্টার্স ফর ডিজেজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (কেসিডিসি) এর ওয়েবসাইটে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, করোনায় দেশটিতে ১১ জন মারা গেছেন। এর মধ্যে একজন মঙ্গোলিয়ান রয়েছে।

ইয়োনহুপ বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, লিভার প্রতিস্থাপনের জন্যে ওই মঙ্গোলিয়ান হাসপাতালে ছিলেন।

দক্ষিণ কোরিয়ায় আক্রান্তের ৯০ শতাংশই দায়েগু প্রদেশের। দেশটির চতুর্থ বৃহত্তম এ শহর থেকেই করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। প্রতিবেশী গিয়াংসাং প্রদেশেও করোনাভাইরাস ছড়িয়েছে।

কর্তৃপক্ষ জনগণের প্রতি বাড়তি সতর্কাবস্থা গ্রহণ এবং তাদেরকে বাড়িতে অবস্থানের অনুরোধ জানিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী চাং শি কিউন দিয়াগুতে এক বৈঠকে বলেছেন, ‘ভাইরাস নিয়ন্ত্রণে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে।’

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026