1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সাবেক আইজিপির নির্দেশে বেআইনিভাবে গ্রেপ্তারের অভিযোগ পরীমণির ভারী বৃষ্টি ও বন্যা পরিস্থিতির কারণে এনসিপির রোব ও সোমবারের পদযাত্রা স্থগিত একাত্তরের বিতর্কিত ভূমিকার জন্য ক্ষমা চাওয়ার আহ্বান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর স্বাধীনতার ঘোষণা ও ইতিহাস বিকৃতি নিয়ে আলোচনা সভায় স্পিকারের বক্তব্য চিকিৎসার জন্য বিদেশমুখিতা বন্ধে ইন্টার্নদের ভূমিকা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বন্যাদুর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়ন শুরু, সরকারি সহায়তার আশ্বাস প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল আগামীকাল প্রকাশ ডিএমসি ডে-তে কাজী ফজলুল হক মহিলা হোস্টেলে প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান জেলা-উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির ঘোষণা প্রধানমন্ত্রীর জাতিসংঘে জলবায়ু সহনশীলতা ও টেকসই পানি ব্যবস্থাপনায় বাংলাদেশের অগ্রাধিকার ও বিনিয়োগের আহ্বান

যেসব দেশে ছড়িয়েছে করোনাভাইরাস

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২০
  • ২০৩ বার দেখা হয়েছে

চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে গত বছরের ডিসেম্বরে ছড়ানো করোনাভাইরাসে এ পর্যন্ত মারা গেছে ২৬১৯ জন। যার বেশিরভাগই মৃত্যু হয়েছে চীনে, চীনের মূল ভূখণ্ডের বাইরে এ ভাইরাসে মোট ২৭ জন প্রাণ হারিয়েছেন। করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন মোট ৭৯ হাজার মানুষ।

লেবানন, ইসরায়েলের পর নতুন করে করোনাভাইরাস ধরা পড়েছে কুয়েত ও বাহরাইনে। ইরানে করোনাভাইরাসে ৮ ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটায় দেশটির সাথে সীমান্ত বন্ধ করে দিয়েছে তুরস্ক, পাকিস্তান ও আর্মেনিয়া। ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে ইরানের পার্শ্ববর্তী দেশ আফগানিস্তানও।

নতুন প্রজাতির এ করোনাভাইরাসের কারণে চীনের পার্শ্ববর্তী দেশ দক্ষিণ কোরিয়াতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। দেশটিতে মোট ৭ জনের মৃত্যু হয়েছে। ইউরোপের দেশ ইতালিতেও করোনাভাইরাসে মৃত্যুর ঘটনা ঘটেছে।

এছাড়াও করোনাভাইরাস আক্রান্ত রোগী পাওয়া গেছে অস্ট্রেলিয়া, বেলজিয়াম, কম্বোডিয়া, কানাডা, মিশর, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ভারত, জাপান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, নেপাল, ফিলিপাইন, রাশিয়া, স্পেন, শ্রীলঙ্কা, সুইডেন, তাইওয়ান, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ভিয়েতনামে।

করোনাভাইরাসের কারণে বাংলাদেশি নাগরিকদের বিদেশ ভ্রমণে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর)। করোনাভাইরাস থেকে সুরক্ষায় হাত পরিস্কার রাখবেন সবসময় এবং কাশি-হাঁচি দেয়ার সময় মুখ ঢেখে রাখবেন। এখনো করোনাভাইরাস নিরায়ময়ের ওষুধ আবিস্কৃত হয়নি। সূত্র : আল জাজিরা ও সিএনএন

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026