1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সাবেক আইজিপির নির্দেশে বেআইনিভাবে গ্রেপ্তারের অভিযোগ পরীমণির ভারী বৃষ্টি ও বন্যা পরিস্থিতির কারণে এনসিপির রোব ও সোমবারের পদযাত্রা স্থগিত একাত্তরের বিতর্কিত ভূমিকার জন্য ক্ষমা চাওয়ার আহ্বান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর স্বাধীনতার ঘোষণা ও ইতিহাস বিকৃতি নিয়ে আলোচনা সভায় স্পিকারের বক্তব্য চিকিৎসার জন্য বিদেশমুখিতা বন্ধে ইন্টার্নদের ভূমিকা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বন্যাদুর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়ন শুরু, সরকারি সহায়তার আশ্বাস প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল আগামীকাল প্রকাশ ডিএমসি ডে-তে কাজী ফজলুল হক মহিলা হোস্টেলে প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান জেলা-উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির ঘোষণা প্রধানমন্ত্রীর জাতিসংঘে জলবায়ু সহনশীলতা ও টেকসই পানি ব্যবস্থাপনায় বাংলাদেশের অগ্রাধিকার ও বিনিয়োগের আহ্বান

বিশ্বজুড়ে করোনা আতঙ্ক : চীনে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২০
  • ২১০ বার দেখা হয়েছে

বিশ্বজুড়ে আতঙ্ক সৃষ্টিকারী করোনাভাইরাসে চীনে গতকাল (বুধবার) আরও ৭৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৫৬৩ জনে। ডিসেম্বর মাসের শেষ দিকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর গতকাল একদিনেই সর্বোচ্চ সংখ্যক মৃত্যুর ঘটনা ঘটেছে।

আজ বৃহস্পতিবার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, বুধবার পর্যন্ত চীনের ৩১টি প্রদেশে ২৮ হাজার ১৮ জন সংক্রমিত হয়েছে। এরমধ্যে গতকাল আক্রান্ত হওয়া ২৯৮৭ জনও রয়েছেন। চীনা সংবাদ সংস্থা শিনহুয়া জানিয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত ১ হাজার ১৫৩ জন সুস্থ হয়ে ইতোমধ্যে হাসপাতাল ছেড়েছেন। এর মধ্যে গতকাল হাসপাতাল ছাড়েন ২৬১ জন।

অধিকাংশ মৃত্যু ও নতুন সংক্রমণের ঘটনাই ঘটেছে হুবেই প্রদেশে, যে প্রদেশের উহান শহরকে এ ভাইরাসের উৎসস্থল বলা হচ্ছে। দেশটির বাকি মৃত্যুর ঘটনাগুলো উত্তরপূর্বাঞ্চলীয় প্রদেশ হেইলংজিয়াংয়ের তিয়ানজিন শহর ও গুইঝৌ প্রদেশে ঘটেছে। করোনা চিকিৎসায়  উহান শহরের ১১টি স্থানে ১০ হাজার সজ্জার অস্থায়ী হাসপাতাল স্থাপন করা হয়েছে।

চীনের বাইরে এ ভাইরাসে মৃত্যুর খবর পাওয়া গেছে ফিলিপাইন এবং হংকংয়ে। ফিলিপাইনে মৃত ওই ব্যক্তির বয়স ৪৪ এবং হংকংয়ের বাসিন্দা লোকটির বয়স ৩৯। সম্প্রতি তারা উভয়েই উহান থেকে ফিরেছেন। ফিলিপাইনে মৃত ওই ব্যক্তি ২৫ জানুয়ারি থেকে ম্যানিলার একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। প্রাণঘাতী এ ভাইরাস মোকাবেলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস অ্যাধনম ঘেরবাইয়াসস ৬৭৫ মিলিয়ন ডলার সহায়তা চেয়েছেন।

সূত্র : পার্সটুডে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026