1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সাবেক আইজিপির নির্দেশে বেআইনিভাবে গ্রেপ্তারের অভিযোগ পরীমণির ভারী বৃষ্টি ও বন্যা পরিস্থিতির কারণে এনসিপির রোব ও সোমবারের পদযাত্রা স্থগিত একাত্তরের বিতর্কিত ভূমিকার জন্য ক্ষমা চাওয়ার আহ্বান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর স্বাধীনতার ঘোষণা ও ইতিহাস বিকৃতি নিয়ে আলোচনা সভায় স্পিকারের বক্তব্য চিকিৎসার জন্য বিদেশমুখিতা বন্ধে ইন্টার্নদের ভূমিকা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বন্যাদুর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়ন শুরু, সরকারি সহায়তার আশ্বাস প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল আগামীকাল প্রকাশ ডিএমসি ডে-তে কাজী ফজলুল হক মহিলা হোস্টেলে প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান জেলা-উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির ঘোষণা প্রধানমন্ত্রীর জাতিসংঘে জলবায়ু সহনশীলতা ও টেকসই পানি ব্যবস্থাপনায় বাংলাদেশের অগ্রাধিকার ও বিনিয়োগের আহ্বান

চীনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৮০, আশঙ্কাজনক ৩০০

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৭ জানুয়ারি, ২০২০
  • ২০৬ বার দেখা হয়েছে

করোনাভাইরাস সংক্রমণে চীনে মৃতের সংখ্যা আরো বেড়েছে। নিশ্চিত করে বলা হয়েছে, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ৮০। আক্রান্তের সংখ্যা প্রায় ৩০০০। পরিস্থিতির ভয়াবহতায় নববর্ষের ছুটি রোববার পর্যন্ত তিনদিন বাড়ানো হয়েছে। অন্যদিকে এই ভাইরাসের উৎপত্তিস্থল হুবেই প্রদেশের উহান এখনও অবরুদ্ধ হয়ে আছে। বেশ কিছু শহরে ভ্রমণে নিষেধাজ্ঞা বহাল রয়েছে। অনলাইন বিবিসি বলছে, স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তারা আজ সোমবার নিশ্চিত করেছেন যে, শুধু হুবেই প্রদেশে নিহতের সংখ্যা ৫৬ থেকে বেড়ে ৭৬-এ দাঁড়িয়েছে। বাকি চার জনের মৃত্যু হয়েছে অন্য জায়গায়।

নিশ্চিত করে বলা হয়েছে, আক্রান্তের সংখ্যা ২৭৪৪। রাষ্ট্রীয় মিডিয়া বলছে, তার মধ্যে কমপক্ষে ৩০০ মানুষের অবস্থা আশঙ্কাজনক। চীনের বাইরে ৪১ জন আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া প্রভৃতি দেশ। তবে চীনের বাইরে এই ভাইরাস সংক্রমণে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

উহান শহর এখনও অচল। এই শহরটিতে বসবাস করেন প্রায় এক কোটি ১০ লাখ মানুষ। শহর থেকে তাদের চলাচল কঠোরভাবে বিধিনিষেধে আটকে রাখা হয়েছে। অপ্রয়োজনীয় যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে। হুবেই সীমান্তে কর্মীদের প্রবেশ করতে দেয়ার আগে তাদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে। তারপরই এই প্রদেশে প্রবেশের অনুমতি মিলছে। উহানের হাসপাতালগুলোতে জরুরি অবস্থা চলছে। প্রদেশজুড়ে এই ভাইরাস প্রতিরোধ, নিয়ন্ত্রণ এবং চিকিৎসায় প্রায় ৫ লাখ মেডিকেল স্টাফ যোগ দিয়েছেন। উহানে নির্মাণ করা হচ্ছে দুটি অস্থায়ী হাসপাতাল। রাজধানী উহানের কলকারখানাগুলোতে মাস্ক বা মুখোশ এবং প্রতিরোধ বা নিরাপত্তামুলক পোশাক তৈরিতে ব্যস্ত। শহরের মেয়র ঝাউ সিয়ানওয়াং বলেছেন, সংক্রমিত মানুষের সংখ্যা বাড়তে পারে। তিনি সতর্কতা দিয়ে বলেন, উহান শহরটি অবরুদ্ধ করে দেয়ার আগে ওই শহর ছেড়ে প্রায় ৫০ লাখ মানুষ নববর্ষ উপলক্ষে বাইরে গেছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026