1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আধুনিক প্রযুক্তির ব্যবহারে শিশুদের সর্বোত্তম চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর জাতীয় সংসদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩১ হাজার ৯৮ কোটি টাকার বাজেট বরাদ্দ পাস: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারি ও বিরোধী দলের বিতর্ক ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে, সুরক্ষায় বসছে ১২ লাখ পানির উৎস বিটাকের প্রশিক্ষণ কর্মসূচি দেশের দক্ষ জনশক্তির চাহিদা পূরণে সক্ষম: শিল্পমন্ত্রী অন্তর্বর্তী সরকারের দুর্নীতির অভিযোগও খতিয়ে দেখা হবে: তথ্য উপদেষ্টা বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ভারসাম্য দীর্ঘমেয়াদে টেকসই করার তাগিদ মার্কিন রাষ্ট্রদূতের আগামীকাল ব্যাংক হলিডে: বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেন ইরানের আইআরজিসি নৌবাহিনীর রাজনৈতিক উপপ্রধান মোহাম্মদ আকবারজাদেহ সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ব্যালট নিবন্ধন চালু হাছান মাহমুদ ও নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠন, বিচার শুরু

বিএনপির ২৩ কর্মী জামায়াতে ইসলামীতে যোগ দিলেন মেহেরপুরে

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৭৫ বার দেখা হয়েছে

জেলা প্রতিনিধি

মেহেরপুরের মুজিবনগর উপজেলার ভবানীপুর গ্রামে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন বিএনপির ২৩ জন কর্মী। রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় মোনাখালী ইউনিয়নের ভবানীপুর গ্রামে জামায়াতের জেলা আমির এবং মেহেরপুর-১ আসনের প্রার্থী মাওলানা তাজউদ্দীন আহমেদ খানের নির্বাচনী পথ সভায় আনুষ্ঠানিকভাবে তাদের জামায়াতে ইসলামীতে অন্তর্ভুক্তির ঘোষণা দেওয়া হয়।

নতুন যোগদানকারীরা হলেন, ভবানীপুর গ্রামের আব্দুল জব্বার, ইসরাফিল আলী, শহিদ উদ্দিন, ফয়সালর আলী, মিরাজুল ইসলাম, নুর ইসলাম, ইমাদুল, মনি, আব্দুস সোবাহান, জমশেদ আলী, ইদ্রিস আলীসহ মোট ২৩ জন। তাদের ফুল দিয়ে স্বাগত জানানো হয় জামায়াতে ইসলামী পক্ষ থেকে।

এসময় মাওলানা তাজউদ্দীন আহমেদ খান বলেন, “জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়ের সমাজ গঠনের আন্দোলনে জামায়াতে ইসলামী সবসময় জনগণের পাশে রয়েছে। এই নতুন সদস্যরা আমাদের সংগঠনকে আরও শক্তিশালী করবে।”

উল্লেখযোগ্য যে, এই যোগদান উপলক্ষে মুজিবনগর উপজেলা জামায়াতের আমির মাও. মো. খানজাহান আলী, জেলা জামায়াতের বাইতুলমাল সেক্রেটারি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জারজিস হুসাইন, মুজিবনগর উপজেলা সেক্রেটারি খাইরুল বাসার, উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি ফজলুল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026