1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সময়ক্ষেপণ রোধে ফুটবলের নতুন নিয়মের মুখে নেইমার: কোচের ব্যর্থতায় মাঠ ছাড়তে হলো অধিনায়ককে বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট: প্রথম দিনের সব টিকিট বিক্রি, আগ্রহের কেন্দ্রে ম্যাকেই বেগমগঞ্জে বিয়ের ভিডিও করতে যাওয়ার পথে গুলিবর্ষণ, ক্যামেরাম্যানসহ আহত ৫ মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক উত্তেজনা ও সরবরাহ ঝুঁকির শঙ্কায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম বার্সেলোনায় ফিরলেন সার্জিও বুসকেটস, দায়িত্ব নিলেন রিজার্ভ দলের সহকারী কোচের রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আজ, ভোট ২০ আগস্ট নারীদের নিরাপদ যাতায়াতে রাজধানীতে চালু হচ্ছে বিআরটিসির বিশেষ ‘পিংক বাস’ সার্ভিস আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর

বেগমগঞ্জে বিয়ের ভিডিও করতে যাওয়ার পথে গুলিবর্ষণ, ক্যামেরাম্যানসহ আহত ৫

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ১০ বার দেখা হয়েছে
সারাদেশ ডেস্ক
নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জে বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে ভিডিওচিত্র ধারণ করতে যাওয়ার পথে দুর্বৃত্তদের অতর্কিত গুলিবর্ষণে এক ইভেন্ট ম্যানেজমেন্ট কর্মীসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাত সোয়া ১১টার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের মৌশাকপুর গ্রামের গাজীটোলা এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে একজনের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
আহত ব্যক্তিরা হলেন—নজরুল ইসলাম শান্ত, মারুফ আহাম্মেদ, জসিম উদ্দিন, সাকিব হোসেন ও বাবলু। আহতদের মধ্যে নজরুল ইসলাম শান্ত একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের ক্যামেরাম্যান হিসেবে কর্মরত রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মাথা, হাত ও পিঠে গুলির আঘাত রয়েছে।
প্রত্যক্ষদর্শী ও আহতদের সূত্রে জানা যায়, সোমবার রাতে আলাইয়াপুর ইউনিয়নের একটি বিয়ের গায়ে হলুদ অনুষ্ঠানে ভিডিও ও স্থিরচিত্র ধারণের জন্য ইভেন্ট ম্যানেজমেন্টের একটি দল রওয়ানা দেয়। বহরে তিনটি মোটরসাইকেল এবং নারী সদস্যসহ দুটি সিএনজিচালিত অটোরিকশা ছিল। বহরটি আলাইয়াপুর ইউনিয়নের মৌশাকপুর গ্রামের গাজীটোলা এলাকায় পৌঁছালে পেছন থেকে অজ্ঞাতপরিচয় অস্ত্রধারী দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে। গুলির আঘাতে মোটরসাইকেল আরোহীরা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই পাঁচজন গুলিবিদ্ধ হন।
আহত ক্যামেরাম্যান নজরুল ইসলাম শান্ত জানান, অতর্কিত হামলার পর হামলাকারীদের মধ্যে স্থানীয় হারুন ও পিচ্চি রিয়াদ নামের দুই ব্যক্তিকে তারা শনাক্ত করতে পেরেছেন। হামলার পর অভিযুক্তরা তাদের পথরোধ করে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ তুলে ভয়ভীতি প্রদর্শন করে এবং পায়ে অস্ত্র ঠেকিয়ে প্রাণনাশের হুমকি দেয়।
স্থানীয় একাধিক নির্ভরযোগ্য সূত্রের তথ্য অনুযায়ী, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে স্থানীয় হারুন ও রায়হান গ্রুপের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। ধারণা করা হচ্ছে, রাতে মোটরসাইকেলের বহর দেখে হামলাকারীরা তাদের প্রতিপক্ষ রায়হানের অনুসারী ভেবে ভুলবশত এই আক্রমণ চালায়। স্থানীয়ভাবে সৃষ্টি হওয়া এই সংঘাতের শিকার হন কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত না থাকা সাধারণ পেশাজীবী ও ইভেন্ট ম্যানেজমেন্টের কর্মীরা।
এ ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করেন এবং নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানার জন্য অভিযুক্ত হারুন ও পিচ্চি রিয়াদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সংযোগটি বন্ধ পাওয়া যায়। ঘটনার পর থেকেই তারা আত্মগোপনে রয়েছে বলে জানা গেছে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোটরসাইকেল আরোহীদের পেছন থেকে লক্ষ্য করে ছররা গুলি ছোড়া হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এবং কী উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026