1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই প্রধান চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী প্রাথমিক শিক্ষায় মুখস্থনির্ভরতা কমিয়ে আনন্দময় ও খেলাভিত্তিক পাঠদান অন্তর্ভুক্তির তাগিদ জাতীয় সংসদ ভবনে পবিত্র কালেমা ও মূলনীতি সংযোজন পিএসসির চেয়ারম্যান পদ থেকে অধ্যাপক মোবাশ্বের মোনেমের পদত্যাগ ঠাকুরগাঁওয়ে নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন, দেশে মোট সংখ্যা দাঁড়িয়েছে ১১৭ নায়ক ফারুক: মুক্তিযুদ্ধ থেকে রুপালি পর্দা ও রাজনীতির বর্ণাঢ্য কর্মজীবন এসএসসির ফল চ্যালেঞ্জে রেকর্ড ১৩ লাখ আবেদন, খাতা মূল্যায়নে আসছে নতুন নীতিমালা চট্টগ্রামে নারী চালক ও সহকারীদের পরিচালনায় চালু হলো বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’ গল টেস্টে বাউন্ডারি বাঁচাতে গিয়ে চোট, হাসপাতালে দিনেশ চান্ডিমাল মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে সিডনির আদালতে অর্থদণ্ডে দণ্ডিত ডেভিড ওয়ার্নার

আন্তর্বর্তী সরকারের আচরণে সুষ্ঠু নির্বাচন নিয়ে গভীর সন্দেহ, মন্তব্য ড. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৯০ বার দেখা হয়েছে

রাজনীতি ডেস্ক

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামী’র নায়েবে আমির ড. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের দাবি করেছেন, অন্তর্বর্তী সরকারের আচরণ সুষ্ঠু নির্বাচন আয়োজনের ক্ষেত্রে “গভীর সন্দেহ” তৈরি করেছে। গতকাল (বৃহস্পতিবার, ১৩ নভেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভাষণের প্রতি প্রতিক্রিয়া জানাতে জামায়াতে ইসলামীসহ সমমনা ৮ দলের যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন।

ড. তাহের বলেন, প্রধান উপদেষ্টা ইউনূসের ভাষণে একটি দলের প্রতি আনুগত্য প্রকাশ পেয়েছে, যা জনগণের আস্থার প্রতি আঘাত বলে তিনি দাবি করেন। তিনি বলেন, “আমরা ভেবেছিলাম, প্রধান উপদেষ্টা জনগণের স্বার্থে অটল থাকবেন এবং সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করবেন। কিন্তু গতকালের ভাষণের মাধ্যমে আমরা লক্ষ্য করেছি যে, সরকার কমিশনের সুপারিশকে যথেষ্ট কাটছাঁট করে, একটি দলের সঙ্গে ব্যাপক কম্প্রোমাইজ করে, যা জনগণের স্বার্থের বিরুদ্ধে এবং একটি বিশেষ দলের স্বার্থে হয়ে গেছে।”

এসময় তিনি বলেন, “সরকারের এই আচরণ আমাদের মনে সন্দেহ এবং অস্থিরতা তৈরি করছে। সরকারের অধীনে সুষ্ঠু, অবাধ নির্বাচন আয়োজন সম্ভব নয় বলেই আমরা মনে করছি।” তিনি আরও বলেন, সরকার নির্বাচনকে অবাধ এবং সুষ্ঠু করতে যে কাজের কথা বলছে, তার প্রতি কোনো ধরনের মনোযোগ বা আন্তরিকতা দেখাচ্ছে না।

ড. তাহের অভিযোগ করেন যে, প্রধান উপদেষ্টা ইউনূসকে বিভ্রান্ত করার জন্য তিনজন উপদেষ্টা কাজ করছে, যারা একটি বিশেষ দলের স্বার্থে সিদ্ধান্ত গ্রহণে প্রভাব ফেলছে। তিনি দাবি করেন, সরকারের এই আচরণ নির্বাচনে জনগণের আস্থা নষ্ট করতে পারে। “নির্বাচনের দিন যদি গণভোট হয়, তবে জনগণ তার প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে,” বলে তিনি সতর্ক করেন।

সংবাদ সম্মেলনে জামায়াতের নায়েবে আমির পাঁচটি দাবিতে আরও কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। তিনি জানান, ৮ দলের সম্মিলিত দাবি ও কর্মসূচি চলমান থাকবে। এই কর্মসূচির অংশ হিসেবে তারা গণভোটের রায় ছাড়া জাতীয় নির্বাচন আয়োজনের পক্ষে কথা বলেন এবং নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতার জন্য সরকারের আরো কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

এদিকে, জামায়াতে ইসলামীর এই বক্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে নানা মন্তব্য ও আলোচনা সৃষ্টি হয়েছে, বিশেষ করে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে নতুন করে রাজনৈতিক দলের মধ্যে একাধিক মতপার্থক্য দেখা দিয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026