1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই প্রধান চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী প্রাথমিক শিক্ষায় মুখস্থনির্ভরতা কমিয়ে আনন্দময় ও খেলাভিত্তিক পাঠদান অন্তর্ভুক্তির তাগিদ জাতীয় সংসদ ভবনে পবিত্র কালেমা ও মূলনীতি সংযোজন পিএসসির চেয়ারম্যান পদ থেকে অধ্যাপক মোবাশ্বের মোনেমের পদত্যাগ ঠাকুরগাঁওয়ে নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন, দেশে মোট সংখ্যা দাঁড়িয়েছে ১১৭ নায়ক ফারুক: মুক্তিযুদ্ধ থেকে রুপালি পর্দা ও রাজনীতির বর্ণাঢ্য কর্মজীবন এসএসসির ফল চ্যালেঞ্জে রেকর্ড ১৩ লাখ আবেদন, খাতা মূল্যায়নে আসছে নতুন নীতিমালা চট্টগ্রামে নারী চালক ও সহকারীদের পরিচালনায় চালু হলো বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’ গল টেস্টে বাউন্ডারি বাঁচাতে গিয়ে চোট, হাসপাতালে দিনেশ চান্ডিমাল মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে সিডনির আদালতে অর্থদণ্ডে দণ্ডিত ডেভিড ওয়ার্নার

আ. লীগ নেতা ইস্কান্দার মির্জা পাঁচ দিনের রিমান্ডে

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৮৪ বার দেখা হয়েছে

আইন আদালত ডেস্ক

ঢাকা: গুলশান থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা এক মামলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সদস্য ইস্কান্দার মির্জা শামীমের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক এ রিমান্ড আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা পিপি ওমর ফারুক ফারুকী জানিয়েছেন, বুধবার (১২ নভেম্বর) রাত পৌনে ১টার দিকে গুলশান-২ এলাকা থেকে ইস্কান্দার মির্জা শামীমকে গ্রেফতার করে পুলিশ। তাকে রিমান্ডে নেওয়ার জন্য বৃহস্পতিবার আদালতে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানির পর উভয়পক্ষের যুক্তিতর্ক শুনে আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে ইস্কান্দার মির্জা শামীম বিভিন্ন নিষিদ্ধ ঘোষিত সংগঠনের স্যোশাল মিডিয়া গ্রুপে যুক্ত হন এবং ওই সংগঠনগুলোর পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করে আসছিলেন। তদন্তে দেখা যায়, তার ব্যবহৃত মোবাইল ফোনে কয়েকটি স্যোশাল মিডিয়া গ্রুপের মাধ্যমে তিনি অস্থিরতা সৃষ্টির জন্য যানবাহনে আগুন দেওয়ার পরিকল্পনা ও সংবাদ আদান-প্রদান করেছেন।

বিশেষত, গত ১০ নভেম্বর গুলশানের শাহাজাদপুর বাশতলা এলাকায় তার নির্দেশে এক বাসে আগুন দেওয়া হয়, যাতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ইস্কান্দার মির্জা শামীম এবং তার সহযোগীরা এই আগুন দেওয়া ও নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় গুলশান থানায় মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ দ্রুত তদন্ত শুরু করেছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026