1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আবাসন ও নগর উন্নয়নে মার্কিন সহায়তা প্রত্যাশা গৃহায়ণ মন্ত্রীর খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: বিএফইউজে নেতাদের নিন্দা, জড়িতদের গ্রেপ্তারের দাবি বিশ্বব্যাপী চক্ষু স্বাস্থ্যসেবার নতুন কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ: আসছে ‘গ্লোবাল সামিট অন আই হেলথ’ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ বন্যা পরিস্থিতি মোকাবিলায় সঠিক তথ্যপ্রবাহ নিশ্চিত করতে জেলা তথ্য কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা এইচএসসি পরীক্ষা: বৈরী আবহাওয়ায় জটিলতা নিরসনে সরকারের ৫ উদ্যোগ বাংলাদেশের পরিবহন ও লজিস্টিকস খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব জুলাই গণঅভ্যুত্থানে শহীদের প্রকৃত সংখ্যা ১৪০০ ছাড়ানোর আশঙ্কা: চিফ প্রসিকিউটর ইরানে মার্কিন সামরিক হামলা: সামরিক ও বেসামরিক হতাহতের সংখ্যা বৃদ্ধি জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি লড়াইয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ

প্রজ্ঞাপন প্রত্যাখ্যান শিক্ষকদের, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৭১ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

শিক্ষা মন্ত্রণালয়কে বাড়ি ভাড়া ভাতা ৫ শতাংশ (সর্বনিম্ন ২ হাজার টাকা) বাড়ানোর বিষয়ে দেওয়া অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করেছেন এমপিওভুক্ত শিক্ষকরা। তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

তাদের দাবি, ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১৫০০ টাকা মেডিক্যাল ভাতা ও ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত আন্দোলন চলবে।

আজ রবিবার অর্থ মন্ত্রণালয়ের আদেশ জারির পরপরই এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী তার ফেসবুক পোস্টে এ ঘোষণা দেন।

তিনি ফেসবুক পোস্টে বলেন, ‘৫ শতাংশ বাড়ি ভাড়া ভাতার প্রজ্ঞাপন আমাদের আন্দোলনের প্রাথমিক বিজয়। কিন্তু ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১৫০০ টাকা মেডিক্যাল ভাতা ও ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত আমাদের সব কর্মসূচি অব্যাহত থাকবে।’
এদিকে পূর্ব ঘোষিত কর্মসূচি হিসেবে আজ রবিবার শিক্ষাভবন অভিমুখে ভুখা মিছিল করার কথা রয়েছে আন্দোলনরত শিক্ষকদের।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026