1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আবাসন ও নগর উন্নয়নে মার্কিন সহায়তা প্রত্যাশা গৃহায়ণ মন্ত্রীর খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: বিএফইউজে নেতাদের নিন্দা, জড়িতদের গ্রেপ্তারের দাবি বিশ্বব্যাপী চক্ষু স্বাস্থ্যসেবার নতুন কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ: আসছে ‘গ্লোবাল সামিট অন আই হেলথ’ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ বন্যা পরিস্থিতি মোকাবিলায় সঠিক তথ্যপ্রবাহ নিশ্চিত করতে জেলা তথ্য কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা এইচএসসি পরীক্ষা: বৈরী আবহাওয়ায় জটিলতা নিরসনে সরকারের ৫ উদ্যোগ বাংলাদেশের পরিবহন ও লজিস্টিকস খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব জুলাই গণঅভ্যুত্থানে শহীদের প্রকৃত সংখ্যা ১৪০০ ছাড়ানোর আশঙ্কা: চিফ প্রসিকিউটর ইরানে মার্কিন সামরিক হামলা: সামরিক ও বেসামরিক হতাহতের সংখ্যা বৃদ্ধি জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি লড়াইয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ

বিমানবন্দরে ভয়াবহ আগুন ♦ স্বচ্ছ তদন্তের আহ্বান তারেক রহমানের ♦ নিয়ন্ত্রণে যোগ দেয় ফায়ার সার্ভিস সেনা নৌ ও বিমানবাহিনী পুলিশ র‌্যাব বিজিবি আনসার ♦ ফায়ার ফাইটারসহ অর্ধশতাধিক আহত ♦ বিমান ওঠানামা কয়েক ঘণ্টা বন্ধ ভোগান্তিতে বিদেশগামী যাত্রীরা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৬৭ বার দেখা হয়েছে

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি কার্গো কমপ্লেক্সে (পণ্য রাখার স্থান) গতকাল ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। বেলা আনুমানিক আড়াইটায় আগুনের সূত্রপাত। খবর পেয়ে ১৩টি ফায়ার স্টেশনের ৩৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের পাশাপাশি যোগ দেয় সেনা, নৌ ও বিমানবাহিনী, পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার বাহিনী ও বাংলাদেশ সিভিল অ্যাভিয়েশন। এতে ব্যবহার করা হয় টিটিএল এবং রিমোট কন্ট্রোল ফায়ার ফাইটিং রোবট। হ্যাঙ্গার থেকে সরিয়ে নেওয়া হয় বেশ কয়েকটি উড়োজাহাজ।

আগুনের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছিল শহরের শেষ মাথা থেকেও। আগুন নেভাতে গিয়ে অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। এদের মধ্যে আনসার, পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মী রয়েছেন। তাদের ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভয়াবহ এই অগ্নিকাণ্ডের কারণে বিমানবন্দরে প্রায় সাত ঘণ্টা ফ্লাইট ওঠানামা বন্ধ থাকে। আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা বিমানবন্দর এলাকায়। চরম বিড়ম্বনার শিকার হতে হয় যাত্রীসাধারণকে। নিকুঞ্জ সড়কে প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রাত ৮টা ৪০ মিনিটে আমদানি কার্গো কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে রাত ৯টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026