1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ন্যাটো শীর্ষ সম্মেলনে যৌথ প্রতিরক্ষার অঙ্গীকার ও ইউক্রেনের জন্য নতুন সামরিক তহবিল ঘোষণা ইরানের শীর্ষ কর্মকর্তাদের হত্যার চেষ্টা সংক্রান্ত প্রতিবেদনকে ‘ভুয়া’ বলল ইসরায়েল বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ ও প্রাণহানি বিবাহবন্ধনে আবদ্ধ হলেন টেইলর সুইফট ও ট্র্যাভিস কেলসি ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া রুদ্ধশ্বাস জয়ে শেষ ষোলোতে আর্জেন্টিনা, কেপ ভার্দেও প্রশংসা করলেন মেসি জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে আজ বিশেষ স্মরণসভা, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান নাটকীয় জয়ে বিশ্বকাপের শেষ ষোলোতে আর্জেন্টিনা সাইবার আইন সংস্কারে আইনজীবীদের পরামর্শ নেবে সরকার: তথ্যমন্ত্রী

রাজনীতিতে উত্তাপ চায় না বিএনপি ইসলামি দলগুলোর যুগপৎ কর্মসূচিতে রাখছে নজর

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৪ বার দেখা হয়েছে

সরকার ঘোষিত সময়ানুযায়ী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এ মুহূর্তে রাজনীতির মাঠে কোনো ধরনের অস্থিরতা বা উত্তাপ সৃষ্টি করতে চায় না বিএনপি। দলটির দায়িত্বশীলরা বলছেন, ইস্যু তৈরি করে একটি মহল দেশ অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। দেশের জনগণ ও গণতন্ত্রের স্বার্থে এ অবস্থায় সর্বোচ্চ ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা ও জনগণের আস্থা অর্জনকেই প্রাধান্য দেবে। পাশাপাশি ফেব্রুয়ারি নির্বাচন সম্পন্ন করার ক্ষেত্রে সরকারকেও সর্বাত্মক সহযোগিতা করবে। এ ছাড়া জামায়াতসহ কয়েকটি ইসলামি দল নানা দাবিতে যুগপৎ কর্মসূচি ঘোষণা করেছে। এসব কর্মসূচির দিকে বিশেষ নজর রাখবে বিএনপি। বিএনপির সর্বশেষ স্থায়ী কমিটির সভায় এমন সিদ্ধান্ত হয়েছে বলে দলের স্থায়ী কমিটির একাধিক সদস্য বাংলাদেশ প্রতিদিনকে নিশ্চিত করেছেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণের ম্যান্ডেট ছাড়া রাজপথে কর্মসূচি দেওয়া মানেই গণতন্ত্র বাধাগ্রস্ত করা। জনগণের মালিকানা ফিরিয়ে আনা এখন সময়ের দাবি। তিনি বলেন, ‘গণ অভ্যুত্থান-পরবর্তী সময়ে দ্রুত নির্বাচন না হলে দেশে বিভক্তি ও সংঘাতের শঙ্কা থেকে যায়। বিএনপি সেই পরিস্থিতি চায় না। আমরা চাই শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে পরিবর্তন।’বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026