1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
উচ্চমাধ্যমিকে ৩৬ শতাংশ নিয়মিত শিক্ষার্থীর পরীক্ষা বর্জন, শঙ্কায় শিক্ষাব্যবস্থা ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও শিক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবদান অনস্বীকার্য: ভূমিমন্ত্রী কর্মজীবী মায়েদের সুবিধার্থে সারা দেশে দিবা পরিচর্যা কেন্দ্র চালুর আহ্বান কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালে মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিতের নির্দেশ নবায়নযোগ্য জ্বালানি প্রসারে বড় লক্ষ্যমাত্রা ঘোষণা বিদ্যুৎ মন্ত্রীর সারাদেশে ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ৩ শিশুর মৃত্যু, মোট আক্রান্তের সংখ্যা লাখ ছাড়াল দেশের সকল নাগরিককে ডিজিটাল সেবার আওতায় আনার ঘোষণা অর্থ ও পরিকল্পনামন্ত্রীর ফোলারিন বালোগানের লাল কার্ডের নিষেধাজ্ঞা স্থগিত করল ফিফা প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবন ‘বিশেষ শ্রেণির’ কেপিআই ঘোষণা, সর্বোচ্চ নিরাপত্তার আওতায় আশপাশ এলাকা প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে সরকারের নতুন উদ্যোগ

রাশিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১৩৩ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক অনলাইন ডেস্কঃ

 

রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৭ দশমিক ৪। এরপর সেখানে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। মূলত পরপর তিনটি শক্তিশালী ভূমিকম্পের পর এই সুনামি সতর্কতা জারি করা হয়। রোববার (২০ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

 

রাশিয়ার কামচাটকা উপদ্বীপের উপকূলে রোববার পরপর তিনটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, এর মধ্যে একটি ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.৪, এবং বাকি দুটির মাত্রা ছিল ৬.৭। এই ভূমিকম্পগুলো পেত্রোপাভলোভস্ক-কামচাতস্কি শহরের উপকূলবর্তী একই এলাকায় মাত্র ৩২ মিনিটের ব্যবধানে ঘটে। এর আগে একই এলাকায় ৫.০ মাত্রার আরেকটি ভূমিকম্পও অনুভূত হয়। জার্মান ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থা জিএফজেড নিশ্চিত করেছে যে, অন্তত একটি ৬.৭ মাত্রার ভূমিকম্প কামচাটকার পূর্বাঞ্চলে রেকর্ড করা হয়েছে।

 

পেত্রোপাভলোভস্ক-কামচাতস্কি শহরটি কামচাটকা অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ বন্দর ও প্রশাসনিক কেন্দ্র, যেখানে এক লাখ তিন হাজারের বেশি মানুষ বাস করে। ৭.৪ মাত্রার ভূমিকম্পের কারণে সমুদ্রের নিচে প্লেট সরণের সম্ভাবনা তৈরি হয়েছে, যা সুনামির ঝুঁকি বাড়িয়েছে। এ কারণে স্থানীয় প্রশাসন সুনামি সতর্কতা জারি করেছে। যদিও এখন পর্যন্ত বড় কোনো সুনামির খবর পাওয়া যায়নি, তবুও উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

 

রাশিয়ার প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। জরুরি প্রয়োজনের জন্য আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এই ভূমিকম্পগুলো কামচাটকার জনজীবনে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। তথ্যসূত্র : আল-জাজিরা

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026