1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে ঝিল বাংলা সুগার মিলসের লেনদেন স্থগিত অক্টোবরের প্রথমার্ধে ইউনিয়ন পরিষদ নির্বাচন, ১০-১২ মাসে সব স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা ডিএমপির ৬ উপ-পুলিশ কমিশনার পদে রদবদল ডিসেম্বরের মধ্যে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই পৌঁছানোর লক্ষ্য: শিক্ষামন্ত্রী আর্জেন্টিনাকে রুখতে ২৬ জন ‘মেসি’ নিয়ে লড়ার প্রত্যয় মিশরের জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন পুনরায় শুরু হচ্ছে আজ মধ্যপ্রাচ্য পরিস্থিতির স্থিতিশীলতায় বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী বিশ্বকাপ থেকে বিদায়ের পর পর্তুগালের কোচের পদ ছাড়লেন রবের্তো মার্টিনেজ ফিফা বিশ্বকাপের শেষ চার ম্যাচের জন্য ‘ট্রিওন্ডা ফাইনাল’ বল উন্মোচন বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় পর্তুগালের, ইউরো জয়কে বিশ্বকাপের সমান ভাবছেন রোনালদো

ইরাকে শপিং মলে আগুন, নিহত ৫০

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১১৩ বার দেখা হয়েছে

 

আন্তর্জাতিক অনলাইন ডেস্কঃ

ইরাকের পূর্বাঞ্চলীয় শহর আল কুত-এর একটি শপিং মলে আগুন লাগার ঘটনায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অনেকে। বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে বলে ইরাকের রাষ্ট্রীয় গণমাধ্যম আইএনএ’র বরাত দিয়ে খবর আল আরাবিয়ার।

ওয়াসিত প্রদেশের গভর্নর মোহাম্মদ আল-মিয়াহি সরকারি বার্তা সংস্থা আইএনএ-কে জানান, বুধবার রাতে একটি বড় শপিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫০ জনের প্রাণহানি ঘটেছে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেছে যে, রাতভর আল-কুতের একটি পাঁচতলা ভবনে আগুন জ্বলছে, যেখানে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। রয়টার্স স্বাধীনভাবে ভিডিওগুলো যাচাই করতে পারেনি।

আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি, তবে গভর্নর বলেছেন যে, তদন্তের প্রাথমিক ফলাফল ৪৮ ঘণ্টার মধ্যে ঘোষণা করা হবে। তিনি বলেন, আমরা ভবন এবং শপিং মলের মালিকের বিরুদ্ধে মামলা করেছি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026