1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিল্প কারখানায় জ্বালানি সংকট নিরসনে ক্রাশ প্রোগ্রাম গ্রহণের আশ্বাস উয়ারী-বটেশ্বর নিয়ে স্মারক ডাকটিকিট প্রকাশ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের স্মৃতি রক্ষায় সব ব্যবস্থা নেওয়া হবে: সংস্কৃতিমন্ত্রী সৌরবিদ্যুতের উৎপাদন বাড়িয়ে জ্বালানি আমদানির চাপ কমানোর পরিকল্পনা সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আইএপিবি প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বাংলাদেশ সফরের আমন্ত্রণ, আমন্ত্রণপত্র হস্তান্তর জিম্বাবুয়ের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পেসার পল্লী উন্নয়নে নির্বাচিত সরকার প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছে: মির্জা ফখরুল কৃত্রিম বুদ্ধিমত্তা ও শেয়ারবাজারের উত্থানে বিশ্বে বিলিয়নেয়ারের সংখ্যা ও সম্পদ রেকর্ড বৃদ্ধি লালমনিরহাটে মাদকবিরোধী সাঁড়াশি অভিযান: ১৫ মাদকসেবী আটক, প্রশাসনের কঠোর হুঁশিয়ারি

বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচলে ১১ জনের মৃত্যু, নিখোঁজ ৩৪

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ১২২ বার দেখা হয়েছে

 

 

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার তৃতীয় দিনের মতো ভারতের হিমাচল প্রদেশের মান্ডি জেলায় উদ্ধারকারীরা অনুসন্ধান অভিযান পুনরায় শুরু করেছেন। মেঘভাঙা ভারী বৃষ্টির কারণে ব্যাপক ভূমিধস এবং আকস্মিক বন্যার পরে রাজ্যটিতে ৩৪ জন নিখোঁজ রয়েছেন।

ভারতীয় আবহাওয়া বিভাগ শুক্রবার পর্যন্ত কাংড়া, মান্ডি, হামিরপুর, সিমলা, সিরমৌর এবং সোলান জেলায় মাঝারি ধরনের আকস্মিক বন্যার ঝুঁকির পূর্বাভাস দিয়েছে।

মঙ্গলবার মুষলধারে বৃষ্টিপাতের ফলে ভয়াবহ বন্যা দেখা দেয় হিমাচলে। ১৪টি সেতু, ১৪৮টি বাড়ি এবং দুটি দোকান ভেসে যায়। ফলে ১১ জনের মৃত্যু হয়, যার বেশিরভাগই মান্ডি জেলায়। ৪৮ ঘণ্টারও বেশি সময় ধরে চলা দুর্যোগের পর নিখোঁজদের জীবিত উদ্ধারের সম্ভাবনা কমতে থাকে। তাই মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

হিমাচলের জরুরি অপারেশন সেন্টার জানিয়েছে, পাঁচটি ত্রাণ শিবিরে মোট ১৫৭ জনকে রাখা হয়েছে।

বুধবার হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সুখু মান্ডির ধরমপুরের লাউঙ্গানি পঞ্চায়েতের অন্তর্গত সায়াথি গ্রাম পরিদর্শন করেন। সেখানে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সাথে দেখা করেন, তাদের দুঃখ-কষ্টের কথা শোনেন। ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম পর্যালোচনা করেন।

জেলা প্রশাসন প্রতিটি পরিবারকে ১.৭০ লক্ষ রুপি আর্থিক সহায়তা, রেশন, ত্রিপল এবং অন্যান্য ত্রাণ সামগ্রী প্রদান করেছে। সূত্র : এনডিটিভি

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026