1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
উচ্চমাধ্যমিকে ৩৬ শতাংশ নিয়মিত শিক্ষার্থীর পরীক্ষা বর্জন, শঙ্কায় শিক্ষাব্যবস্থা ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও শিক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবদান অনস্বীকার্য: ভূমিমন্ত্রী কর্মজীবী মায়েদের সুবিধার্থে সারা দেশে দিবা পরিচর্যা কেন্দ্র চালুর আহ্বান কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালে মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিতের নির্দেশ নবায়নযোগ্য জ্বালানি প্রসারে বড় লক্ষ্যমাত্রা ঘোষণা বিদ্যুৎ মন্ত্রীর সারাদেশে ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ৩ শিশুর মৃত্যু, মোট আক্রান্তের সংখ্যা লাখ ছাড়াল দেশের সকল নাগরিককে ডিজিটাল সেবার আওতায় আনার ঘোষণা অর্থ ও পরিকল্পনামন্ত্রীর ফোলারিন বালোগানের লাল কার্ডের নিষেধাজ্ঞা স্থগিত করল ফিফা প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবন ‘বিশেষ শ্রেণির’ কেপিআই ঘোষণা, সর্বোচ্চ নিরাপত্তার আওতায় আশপাশ এলাকা প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে সরকারের নতুন উদ্যোগ

যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ ৪ দেশে ৬ শতাধিক অ্যাপার্টমেন্ট সাইফুজ্জামানের উদ্ধারে তৎপরতা দুদকের আওয়ামী লীগ নেতা সাইফুজ্জামানের ছয় শতাধিক অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাটসহ কয়েক হাজার কোটি টাকার সম্পদ রয়েছে বলে দুদক জানিয়েছে।

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১৩০ বার দেখা হয়েছে

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবারের নামে থাকা স্থাবর-অস্থাবর সম্পদের খোঁজে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, আরব আমিরাত ও সিঙ্গাপুরে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলএআর) পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব দেশে আওয়ামী লীগ নেতা সাইফুজ্জামানের ছয় শতাধিক অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাটসহ কয়েক হাজার কোটি টাকার সম্পদ রয়েছে বলে দুদক জানিয়েছে। এ বছরের এপ্রিলে এসব এমএলএআর পাঠানো হলেও এখন পর্যন্ত সরাসরি কোনোটির জবাব পাওয়া যায়নি। দুদক বলছে, তারা সব দেশের সাথে বিভিন্ন চ্যানেলে যোগাযোগ রেখেছে।

অবশ্য দুদকের এমএলআরের তথ্যের ওপর ভিত্তি করে যুক্তরাজ্য পদক্ষেপ নেয়া শুরু করেছে। তারা সাবেক এমপি সাইফুজ্জামান চৌধুরীর প্রায় ৭৩.১৫ মিলিয়ন পাউন্ড বা ১০২৫ কোটি টাকার সম্পদ ও ২৫ কোটি টাকা ক্রোক বা ফ্রিজ করেছে। যদিও দুদকের এমএলএআরের ভিত্তিতে যুক্তরাজ্য সরকার থেকে সুনির্দিষ্ট জবাব পাওয়া যায়নি।

অন্যদিকে সিঙ্গাপুর, দুবাই ও যুক্তরাষ্ট্রের সাথে ফরমাল ও ইনফরমাল চ্যানেলে যোগাযোগ হলেও ফলপ্রসূ ফলাফল এখনো আসেনি বলে জানা গেছে। এসব দেশে সাইফুজ্জামানের ছয় শতাধিক অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাটসহ কয়েক হাজার কোটি টাকার সম্পদ রয়েছে বলে জানা যায়।

দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন এ প্রসঙ্গে সম্প্রতি সাংবাদিকদের বলেন, আমাদের মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট আমরা যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুরসহ বেশ কয়েকটি দেশে পাঠিয়েছি। আমরা ভাগ্যবান যে যুক্তরাজ্য প্রথম এতে সাড়া দিয়েছে। শেষ পর্যন্ত আমরা যেসব সম্পদ জব্দ করব, তা আনতে পারব কি না, এটার মধ্যে একটা সূক্ষ্ম রেখা রয়ে গেছে। সেই অংশটুকু হচ্ছে, আমরা যে দাবিটা করছি, সে দাবিটা আমাদের নিজেদের প্রতিষ্ঠা করতে হবে। সেই দাবির সমর্থনে আমাদের আদালতের যেমন আদেশ থাকবে, তেমনি ব্রিটেনের আদালত যদি আদেশ দেয়, তারপরই আমরা সেটা আমাদের কাছে ফেরত আনতে পারব।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026