1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
উচ্চমাধ্যমিকে ৩৬ শতাংশ নিয়মিত শিক্ষার্থীর পরীক্ষা বর্জন, শঙ্কায় শিক্ষাব্যবস্থা ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও শিক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবদান অনস্বীকার্য: ভূমিমন্ত্রী কর্মজীবী মায়েদের সুবিধার্থে সারা দেশে দিবা পরিচর্যা কেন্দ্র চালুর আহ্বান কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালে মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিতের নির্দেশ নবায়নযোগ্য জ্বালানি প্রসারে বড় লক্ষ্যমাত্রা ঘোষণা বিদ্যুৎ মন্ত্রীর সারাদেশে ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ৩ শিশুর মৃত্যু, মোট আক্রান্তের সংখ্যা লাখ ছাড়াল দেশের সকল নাগরিককে ডিজিটাল সেবার আওতায় আনার ঘোষণা অর্থ ও পরিকল্পনামন্ত্রীর ফোলারিন বালোগানের লাল কার্ডের নিষেধাজ্ঞা স্থগিত করল ফিফা প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবন ‘বিশেষ শ্রেণির’ কেপিআই ঘোষণা, সর্বোচ্চ নিরাপত্তার আওতায় আশপাশ এলাকা প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে সরকারের নতুন উদ্যোগ

অলআউট যুদ্ধের মহাবিপৎসংকেত ইরানি পরমাণু কেন্দ্রে মার্কিন হামলা ঘাঁটিতে নিরাপত্তা জোরদার, ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র ইরানের, হরমুজ প্রণালি বন্ধের অনুমোদন, ট্রাম্পকাণ্ডে বিস্ময়

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১২৮ বার দেখা হয়েছে

শেষ পর্যন্ত ইরান-ইসরায়েল যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে পড়েছে। রবিবার দিনগত মধ্যরাতের পর ইরানের তিনটি পরমাণু স্থাপনায় বাংকার বাস্টার বোমা হামলার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র এই নতুন প্রেক্ষাপটের সূচনা করেছে। এই হামলার ঘটনায় বিশ্বব্যাপী নানা প্রতিক্রিয়া তৈরি হয়েছে। রাশিয়া বলেছে, এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র তৃতীয় বিশ্বযুদ্ধের ক্ষেত্র তৈরি করেছে। এদিকে পাল্টা হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যের সবগুলো মার্কিন ঘাঁটিসহ খোদ যুক্তরাষ্ট্রে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আরেক খবর অনুযায়ী, ইরানে মার্কিন হামলার পরপরই ইরান থেকে একের পর এক ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় আঘাত হানে। এতে ব্যাপক ক্ষতির খবর পাওয়া গেছে। গতকাল দিনভর এসব স্থাপনায় আগুন জ্বলতে দেখা গেছে। সূত্র : আলজাজিরা, বিবিসি, রয়টার্স, এএফপি। প্রাপ্ত খবর অনুযায়ী, ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এগুলো হলো নাতাঞ্জ, ফরদো ও ইসপাহান। এর মধ্যে ফোরদো স্থাপনায় ছয়টি বি-২ স্টেলথ বোমারু বিমান উড়ে গিয়ে ১২টি ‘বাংকার বাস্টার’ বোমা ফেলেছে। একই সময় মার্কিন নৌবাহিনীর সাবমেরিন থেকে ৩০ ‘টিএলএএম’ ক্রুজ ক্ষেপণাস্ত্রও নিক্ষেপ করা হয় ইরানের নাতাঞ্জ আর ইসপাহান পারমাণবিক স্থাপনায়। পাশাপাশি একটি বি-২ স্টেলথ বোমারু বিমান নাতাঞ্জে দুটি বাংকার বাস্টার বোমা ফেলে। সংশ্লিষ্ট এক সামরিক কর্মকর্তা বোমা ও বিমানের পরিচিতি দিয়ে জানান, বি-২ স্টেলথ বোমারু বিমান ৩০ হাজার পাউন্ড ওজনের বোমা বহনে সক্ষম। এই বোমা বাংকার বাস্টার নামে পরিচিত। বি-২ বিমান থেকে এ বোমা ফেলে ইরানের ফর্দো ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ধ্বংস করার লক্ষ্য ছিল। হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিবৃতি দিয়ে জানান, সফল অভিযানের মধ্য দিয়ে ইরানের পারমাণবিক স্থাপনা সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। অন্যদিকে ইরান বলেছে, মার্কিন হামলায় তেমন কোনো ক্ষতি হয়নি। তা ছাড়া যে তিন স্থাপনায় হামলা করা হয়, সেগুলোতে কোনো পরমাণু সরঞ্জাম ছিল না। বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026