1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
উচ্চমাধ্যমিকে ৩৬ শতাংশ নিয়মিত শিক্ষার্থীর পরীক্ষা বর্জন, শঙ্কায় শিক্ষাব্যবস্থা ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও শিক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবদান অনস্বীকার্য: ভূমিমন্ত্রী কর্মজীবী মায়েদের সুবিধার্থে সারা দেশে দিবা পরিচর্যা কেন্দ্র চালুর আহ্বান কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালে মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিতের নির্দেশ নবায়নযোগ্য জ্বালানি প্রসারে বড় লক্ষ্যমাত্রা ঘোষণা বিদ্যুৎ মন্ত্রীর সারাদেশে ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ৩ শিশুর মৃত্যু, মোট আক্রান্তের সংখ্যা লাখ ছাড়াল দেশের সকল নাগরিককে ডিজিটাল সেবার আওতায় আনার ঘোষণা অর্থ ও পরিকল্পনামন্ত্রীর ফোলারিন বালোগানের লাল কার্ডের নিষেধাজ্ঞা স্থগিত করল ফিফা প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবন ‘বিশেষ শ্রেণির’ কেপিআই ঘোষণা, সর্বোচ্চ নিরাপত্তার আওতায় আশপাশ এলাকা প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে সরকারের নতুন উদ্যোগ

ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় সংঘাত আরও ভয়াবহ রূপ নিতে পারে: জাতিসংঘ মহাসচিব

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ১২৯ বার দেখা হয়েছে

 

আন্তর্জাতিক ডেস্ক

 

ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সামরিক হামলাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ভয়াবহ মাত্রায় পৌঁছাতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

তিনি বলেন, এই ধরনের হামলার কারণে গোটা অঞ্চলজুড়ে সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, যা বেসামরিক জনগণের পাশাপাশি আন্তর্জাতিক নিরাপত্তার জন্যও মারাত্মক হুমকি তৈরি করবে।

রোববার (স্থানীয় সময়) এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া পোস্টে গুতেরেস লিখেছেন, “এখন আমরা এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে, যেখানে সংঘাত নিয়ন্ত্রণহীন হয়ে পড়ার প্রকট ঝুঁকি দেখা দিয়েছে। এর পরিণতি হতে পারে মধ্যপ্রাচ্য ও বিশ্বের জন্য ভয়াবহ বিপর্যয়।” তিনি জোর দিয়ে বলেন, এই সংকট নিরসনে একমাত্র পথ হচ্ছে কূটনৈতিক সমাধান এবং সংলাপ।

এর আগে একই দিন ভোরে ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় জানান, “আমরা ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহানের পারমাণবিক স্থাপনায় অত্যন্ত সফলভাবে হামলা পরিচালনা করেছি। সব যুদ্ধবিমান এখন ইরানের আকাশসীমার বাইরে রয়েছে।”

‘ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে’ -যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিল ইরান
প্রসঙ্গত, এর আগে ১২ জুন দিবাগত রাতেও ইরানে বড় ধরনের বিমান হামলা চালায় ইসরায়েল। ‘অপারেশন রাইজিং লায়ন’ নামের ওই অভিযানে রাজধানী তেহরানসহ বিভিন্ন সামরিক ঘাঁটি, পরমাণু গবেষণা কেন্দ্র এবং আবাসিক এলাকায় হামলা চালানো হয়।

চলমান সংঘাতে উভয়পক্ষের বহু মানুষ হতাহত হয়েছেন। তবে এখন পর্যন্ত এই উত্তপ্ত পরিস্থিতি নিরসনে কোনো কার্যকর আন্তর্জাতিক উদ্যোগ দেখা যায়নি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026