1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
উচ্চমাধ্যমিকে ৩৬ শতাংশ নিয়মিত শিক্ষার্থীর পরীক্ষা বর্জন, শঙ্কায় শিক্ষাব্যবস্থা ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও শিক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবদান অনস্বীকার্য: ভূমিমন্ত্রী কর্মজীবী মায়েদের সুবিধার্থে সারা দেশে দিবা পরিচর্যা কেন্দ্র চালুর আহ্বান কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালে মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিতের নির্দেশ নবায়নযোগ্য জ্বালানি প্রসারে বড় লক্ষ্যমাত্রা ঘোষণা বিদ্যুৎ মন্ত্রীর সারাদেশে ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ৩ শিশুর মৃত্যু, মোট আক্রান্তের সংখ্যা লাখ ছাড়াল দেশের সকল নাগরিককে ডিজিটাল সেবার আওতায় আনার ঘোষণা অর্থ ও পরিকল্পনামন্ত্রীর ফোলারিন বালোগানের লাল কার্ডের নিষেধাজ্ঞা স্থগিত করল ফিফা প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবন ‘বিশেষ শ্রেণির’ কেপিআই ঘোষণা, সর্বোচ্চ নিরাপত্তার আওতায় আশপাশ এলাকা প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে সরকারের নতুন উদ্যোগ

ইরানের অনবরত হামলায় বিপর্যস্ত ইসরায়েল

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ১২০ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

 

ইসরায়েলের ওপর একটানা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইরান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ‘এটাই এখন পর্যন্ত সবচেয়ে বড় আঘাত মনে হয়েছে’। তারা জানিয়েছে,ইরানের হামলায় ইসরায়েলের প্রাণকেন্দ্রে অন্তত পাঁচ জন নিহত হয়েছেন, আর ৯২ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।

এর আগের হামলায় তেল আবিব ও বন্দরনগরী হাইফাসহ প্রধান ইসরায়েলি শহরগুলো বিস্ফোরণে কেঁপে উঠেছে, শুধু হাইফাতেই প্রায় ৩০ জন আহত হয়েছেন। ইরানের এই ক্ষেপণাস্ত্র হামলার আগে, ইসরায়েল ইরানে ভূমি‑থেকে‑ভূমিতে ছোড়া ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামলা চালায় এবং ইরানের সশস্ত্র বাহিনীর গোয়েন্দা প্রধানকে হত্যা করে।

গত শুক্রবার ইসরাইল ইরানের ওপর এক নজিরবিহীন হামলা চালায়। এতে শীর্ষ সেনা কর্মকর্তাসহ পরমাণু বিজ্ঞানী ও উর্ধ্বতন কর্মকর্তারা নিহত হন। তেহরান দাবি করেছে, হামলায় ৭৮ জন প্রাণ হারিয়েছে।

এরপর শনিবার রাতভর পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছিল ইসরায়েল ও ইরান। এতে উভয় দেশেই বহু মানুষ হতাহত হয়েছেন। ইসরায়েলি সরকার জানিয়েছে, ইরান মোট ২০০টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে ইসরায়েলে। অন্তত ২২টি এলাকায় আঘাত হেনেছে এই মিসাইল ও ড্রোন। ১৩ জন নিহত হওয়ার পাশাপাশি ৩৮০ জন ইসরায়েলি হামলায় আহত হয়েছে। তাদের দাবি, হতাহতদের মধ্যে শিশুও রয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026