1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
উচ্চমাধ্যমিকে ৩৬ শতাংশ নিয়মিত শিক্ষার্থীর পরীক্ষা বর্জন, শঙ্কায় শিক্ষাব্যবস্থা ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও শিক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবদান অনস্বীকার্য: ভূমিমন্ত্রী কর্মজীবী মায়েদের সুবিধার্থে সারা দেশে দিবা পরিচর্যা কেন্দ্র চালুর আহ্বান কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালে মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিতের নির্দেশ নবায়নযোগ্য জ্বালানি প্রসারে বড় লক্ষ্যমাত্রা ঘোষণা বিদ্যুৎ মন্ত্রীর সারাদেশে ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ৩ শিশুর মৃত্যু, মোট আক্রান্তের সংখ্যা লাখ ছাড়াল দেশের সকল নাগরিককে ডিজিটাল সেবার আওতায় আনার ঘোষণা অর্থ ও পরিকল্পনামন্ত্রীর ফোলারিন বালোগানের লাল কার্ডের নিষেধাজ্ঞা স্থগিত করল ফিফা প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবন ‘বিশেষ শ্রেণির’ কেপিআই ঘোষণা, সর্বোচ্চ নিরাপত্তার আওতায় আশপাশ এলাকা প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে সরকারের নতুন উদ্যোগ

দুই পক্ষই অনড় শুধু একটি দল ডিসেম্বরে নির্বাচন চায় : ড. ইউনূস

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ১০৭ বার দেখা হয়েছে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সব রাজনৈতিক দল নয়, একটিমাত্র রাজনৈতিক দল ডিসেম্বরে নির্বাচন দাবি করছে। কিন্তু ডিসেম্বরে জাতীয় নির্বাচন করতে গেলে সংস্কারে তাড়াহুড়া হয়ে যাবে। ভালোভাবে সংস্কার করতে হলে ডিসেম্বরের পরে আরও ৬ মাস দরকার। গতকাল জাপানের টোকিওতে ইম্পেরিয়াল হোটেলে আয়োজিত নিক্কেই ফোরাম ‘ফিউচার অব এশিয়া’র উদ্বোধনী অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন। ড. ইউনূস বলেন, আমি কোনো রাজনীতিবিদ না, আমার কোনো রাজনৈতিক অভিলাষ নেই। নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করে চলে যাব। অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ তিনটি- বিচার, সংস্কার ও নির্বাচন। কাজগুলো আমরা এগিয়ে নিচ্ছি। নির্বাচনের একটা সময়সীমা দিয়েছি। রাজনৈতিক দলগুলো কম সংস্কার চাইলে আগামী ডিসেম্বরে নির্বাচন হবে। বেশি সংস্কার চাইলে সর্বোচ্চ আগামী বছরের জুনে নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি জাতিসংঘের প্রতিবেদন তুলে ধরে বলেন, প্রায় ১ হাজার ৪০০ মানুষকে হত্যা করেছে শেখ হাসিনার স্বৈরাচার সরকার। অনেক মানুষকে গুম করা হয়েছে। ব্যাংক লুট করে টাকা পাচার করেছে আওয়ামী লীগের নেতা-কর্মীরা। দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে। তাই অন্তর্বর্তী সরকার শুরুতেই আর্থিক খাতকে স্থিতিশীল করার চেষ্টা করছে। রিজার্ভ বাড়ছে। আমরা অনেকের বকেয়া পাওনাও পরিশোধ করেছি। সফরের দ্বিতীয় দিন সকালেই নিক্কেই ফোরাম ‘ফিউচার অব এশিয়া’র উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা। অধিবেশনে মূল বক্তব্য দেন তিনি।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026