1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
উচ্চমাধ্যমিকে ৩৬ শতাংশ নিয়মিত শিক্ষার্থীর পরীক্ষা বর্জন, শঙ্কায় শিক্ষাব্যবস্থা ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও শিক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবদান অনস্বীকার্য: ভূমিমন্ত্রী কর্মজীবী মায়েদের সুবিধার্থে সারা দেশে দিবা পরিচর্যা কেন্দ্র চালুর আহ্বান কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালে মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিতের নির্দেশ নবায়নযোগ্য জ্বালানি প্রসারে বড় লক্ষ্যমাত্রা ঘোষণা বিদ্যুৎ মন্ত্রীর সারাদেশে ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ৩ শিশুর মৃত্যু, মোট আক্রান্তের সংখ্যা লাখ ছাড়াল দেশের সকল নাগরিককে ডিজিটাল সেবার আওতায় আনার ঘোষণা অর্থ ও পরিকল্পনামন্ত্রীর ফোলারিন বালোগানের লাল কার্ডের নিষেধাজ্ঞা স্থগিত করল ফিফা প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবন ‘বিশেষ শ্রেণির’ কেপিআই ঘোষণা, সর্বোচ্চ নিরাপত্তার আওতায় আশপাশ এলাকা প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে সরকারের নতুন উদ্যোগ

পাকিস্তানে তুমুল ঝড়-বৃষ্টিতে ১৩ জনের প্রাণহানি, আহত ৯২

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১২৫ বার দেখা হয়েছে

 

ডিজিটাল ডেস্ক

 

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে শনিবার (২৪) তুমুল ঝড়-বৃষ্টিতে অন্তত ১৩ জনের প্রাণহানি ঘটেছে। সেই সঙ্গে আহত হয়েছে অন্তত ৯২ জন। পাঞ্জাবের প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) এই তথ্য জানিয়েছে। খবর ডনের।

এর আগে গতকাল ঝড়-বৃষ্টি নিয়ে নাগরিকদের উচ্চ সতর্কতা জারি করেছিল পিডিএমএ। এক বিবৃতিতে পিডিএমএ বলেছে, রাজ্যের বিভিন্ন অংশে বৃষ্টি ও বাতাসের রিপোর্টের খবরে এখনও সতর্কতা জারি রয়েছে।

খবরে বলা হয়েছে, ঝড়-বৃষ্টির কারণে পুরনো ও ঝুঁকিপূর্ণ ঘরবাড়ি ধসে এবং অনিরাপদ স্থানে অবস্থানের কারণে ১০ জনের বেশি মানুষ মারা গেছেন। স্থানীয় একটি কারখানার ছাদ ভেঙে পড়লে একজন শ্রমিক নিহত হন। এতে আহত হয়েছেন পাঁচজন।

পাকিস্তান
উদ্ধার অভিযান চলছে

এ ছাড়া একজন ব্যক্তি বজ্রপাতে প্রাণ হারিয়েছেন। ঝড়ের কারণে অনেক কাঁচা ঘরবাড়ি ও পুরোনো দালান ক্ষতিগ্রস্ত হয়েছে। সবমিলিয়ে ১৩ জনের প্রাণহানির খবর নিশ্চিত করেছে পিডিএমএ।

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ঝড়ের কারণে অনেক গাছ পড়ে গেছে এবং সোলার প্যানেল ক্ষতিগ্রস্ত হয়েছে।

‘জঙ্গলের আইনে পাকিস্তান পরিচালিত হচ্ছে’ ‘জঙ্গলের আইনে পাকিস্তান পরিচালিত হচ্ছে’
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ প্রশাসন ও উদ্ধার টিমকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। পিডিএমএ’র মহাপরিচালক (ডিজি) ইরফান আলী কাতিয়া বলেছেন, কন্ট্রোল রুম থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

তিনি নাগরিকদের সতর্ক এবং বৈদ্যুতিক খুঁটি ও ঝুলন্ত তার থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026