1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
উচ্চমাধ্যমিকে ৩৬ শতাংশ নিয়মিত শিক্ষার্থীর পরীক্ষা বর্জন, শঙ্কায় শিক্ষাব্যবস্থা ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও শিক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবদান অনস্বীকার্য: ভূমিমন্ত্রী কর্মজীবী মায়েদের সুবিধার্থে সারা দেশে দিবা পরিচর্যা কেন্দ্র চালুর আহ্বান কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালে মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিতের নির্দেশ নবায়নযোগ্য জ্বালানি প্রসারে বড় লক্ষ্যমাত্রা ঘোষণা বিদ্যুৎ মন্ত্রীর সারাদেশে ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ৩ শিশুর মৃত্যু, মোট আক্রান্তের সংখ্যা লাখ ছাড়াল দেশের সকল নাগরিককে ডিজিটাল সেবার আওতায় আনার ঘোষণা অর্থ ও পরিকল্পনামন্ত্রীর ফোলারিন বালোগানের লাল কার্ডের নিষেধাজ্ঞা স্থগিত করল ফিফা প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবন ‘বিশেষ শ্রেণির’ কেপিআই ঘোষণা, সর্বোচ্চ নিরাপত্তার আওতায় আশপাশ এলাকা প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে সরকারের নতুন উদ্যোগ

‘ট্রাম্পের বাণিজ্য যুদ্ধকে ভয় পায় না চীন’

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ১৬১ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

 

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধে ভীত নয় চীন। যদিও আলোচনায় বসতে প্রস্তুত তারা।গতকাল বুধবার একথা ঘোষণা করেছে বেইজিং। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভ্যালের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

এর আগেই ট্রাম্প জানিয়েছিলেন, চীনকে আলোচনার টেবিলে আসতে হবে। নতুন শুল্ক প্রণয়ন নিয়ে আলোচনা করতে জাপানের বাণিজ্য মধ্যস্থতাকারী এই সপ্তাহে ওয়াশিংটনে পৌঁছাবেন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপত্র লিন জিয়াং বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি আলোচনায় বসতে চায় তাহলে তাদেরকে চাপ, হুমকি বা ব্ল্যাকমেলিং-এর নীতি পরিত্যাগ করে পারস্পরিক সম্মান এবং দ্বিপাক্ষিক সুবিধার কথা মাথায় রেখে চীনের সঙ্গে কথা বলতে হবে।’

এর আগে চীন থেকে আসা পণ্যের উপর ব্যাপক শুল্ক আরোপ করেন ট্রাম্প। পরে তা আরও বৃদ্ধি করা হয়। এই বছর চীন থেকে আমদানি করা বেশ কিছু পণ্যের উপর ১৪৫ শতাংশ শুল্ক ধার্য করে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার প্রেস সেক্রেটারি ক্যারোলাইনা লিভিট মার্কিন প্রেসিডেন্টের একটি বিবৃতিতে বলেন, ‘চীনের কোর্টে বল। তারা আমাদের সঙ্গে চুক্তি করতে চায় কি না তা তাদের জানাতে হবে।’

এর পর গতকাল বুধবার বেইজিং-এর পক্ষ থেকে জানানো হয়, ‘এই শুল্ক যুদ্ধ যুক্তরাষ্ট্র শুরু করেছে। চীনের অবস্থান খুবই পরিষ্কার। শুল্ক বা বাণিজ্য যুদ্ধে কেউ জয়ী হয় না। চীন এই যুদ্ধ করতে চায় না। কিন্তু তারা এই যুদ্ধে ভীতও নয়।’

অন্যদিকে, নতুন শুল্ক প্রণয়ন নিয়ে আলোচনা করতে জাপানের বাণিজ্য মধ্যস্থতাকারী এই সপ্তাহে ওয়াশিংটনে পৌঁছাবেন।

এরই মধ্যে ট্রাম্পের শুল্কনীতিকে সমালোচনা করেছে যুক্তরাষ্ট্রের ফেডারল রিজার্ভ। বুধবার ইকোনমিক ক্লাব অফ শিকাগোতে ভাষণ দিতে গিয়ে ফেডারেল রিজার্ভের প্রধান জেরোম পাওয়েল বলেন, এই শুল্কনীতির ফলে মুদ্রাস্ফীতি হওয়ার সম্ভবনা তৈরি হয়েছে। এর ফলে অর্থনীতি বৃদ্ধির হারও কমবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026